Paschim Bardhaman

হোলির আনন্দে মর্মান্তিক পরিণতি: পুকুরে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যু দুর্গাপুরে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হলো দুই যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুর থানার আমরাই এলাকায়। মৃত দুই যুবকের নাম বিশাল সিং ও দেব দত্ত গোঁসাই।


স্থানীয় সূত্রে জানা গেছে, হোলির সকাল থেকেই রং খেলায় মেতে উঠেছিল এলাকার একদল যুবক। দুপুরের দিকে রং খেলার পর তারা একসাথে পুকুরে স্নান করতে নামে। সেই সময় সাঁতার না জানার কারণে হঠাৎই তলিয়ে যেতে থাকে দুই যুবক। সঙ্গে থাকা অন্য যুবকরা তাদের উদ্ধারের চেষ্টা চালালেও সফল হয়নি।
পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হয়ে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে দুই যুবককে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাদের নিয়ে যাওয়া হয় দুর্গাপুর ইস্পাত কারখানা হাসপাতাল-এ। সেখানে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
মৃতদের বন্ধু আকাশ শ্রীবাস্তব জানান, “বন্ধুরা মিলে ঠিক করেছিলাম রং খেলে পুকুরে স্নান করতে যাব। চারজন স্নানে নেমেছিলাম। হঠাৎ দুজন তলিয়ে যেতে শুরু করে। এলাকাবাসীরা এসে উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত নিথর দেহই উদ্ধার হয়। এমনটা হবে ভাবতেও পারিনি।”


এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

1 day ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago