Paschim Bardhaman

আসানসোলের শ্রাদ্ধ অনুষ্ঠানে মারামারি, যুবকের মৃত্যুতে উত্তপ্ত বক্তানগর, গ্রেফতার এক

আসানসোলের রানিগঞ্জ থানার অন্তর্গত বক্তানগর গ্রামে এক শ্রাদ্ধ অনুষ্ঠানে ভোজের সময় টোন কাটাকাটিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ২৭ বছর বয়সী যুবক অমিত বাউরীর মৃত্যু হয়েছে। ঘটনাটি এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করেছে। পুলিশ ইতিমধ্যে দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।


জানা গেছে, গত বৃহস্পতিবার বক্তানগর গ্রামে এক শ্রাদ্ধ অনুষ্ঠানে অমিত বাউরীর সঙ্গে তার প্রতিবেশী পরিমল বাউরি, বিমল বাউরি ও কমল বাউরির কথা-কাটাকাটি হয় সামান্য একটা বিষয়ে। শুরু হয় চড়ম বচসা। এই বচসা হাতাহাতিতে রূপ নেয়। সেদিন রাতে অমিত ঘুমন্ত অবস্থায় থাকাকালীন পরিমল ও তার সঙ্গীরা তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় অমিতকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।
অমিতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই গোষ্ঠীর মধ্যে পুনরায় ঝামেলা ও মারামারির ঘটনা ঘটে। অভিযুক্তদের বাড়িতে হামলা করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে রানিগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে পরিমল বাউরিকে গ্রেপ্তার করে আসানসোল আদালতে পেশ করেছে। বিচারক পরিমলকে ৭ দিনের হেপাজতে থাকার নির্দেশ দিয়েছেন।
অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে পুলিশ। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং তদন্ত চলছে। এলাকার বাসিন্দারা এই ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

19 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago