Paschim Bardhaman

Durgapur: পালিতা কন্যার বিশ্বাসঘাতকতা, বাড়িতে চুরির সহায়তা করল চোরকে।

বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা

দুর্গাপুর, ২৮ মার্চ ২০২৫
সর্বনাশ করল পালিতা কন্যাই। গত ১১ বছর ধরে তাকে লালন-পালন করার পরেও শেষ পর্যন্ত বাড়িতেই চুরি করতে চোরকে সাহায্য করল সে। যদিও ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ বামাল-সহ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকার দুর্গাপুর সিটি সেন্টারের আলাউদ্দিন খাঁ বিথি এলাকায়।


জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা সঞ্জীব শর্মা নামে এক ইঞ্জিনিয়ারের বাড়িতে দীপু বলে একটি মেয়ে ছোটবেলা থেকেই থাকত। নিজের মেয়ের মতো তাকে দেখাশোনা করতেন সঞ্জীব ও তাঁর স্ত্রী নাগমনি দেবী। পরিবারের পদবী অনুযায়ী মেয়েটির পদবীও শর্মা রাখা হয়। সম্প্রতি দিল্লি থেকে দীপা যাদব নামে দীপুর পরিচিত একজন তাঁদের বাড়িতে আসে। বৃহস্পতিবার নাগমনি দেবী কিছু সময়ের জন্য বাজারে বেরিয়ে ছিলেন। বাড়ি ফিরে দেখেন আলমারি থেকে ২৫ ভরি সোনার গয়না, ১ কেজি রুপোর অলংকার এবং নগদ আড়াই লক্ষ টাকা উধাও।
পুলিশের কাছে অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশের জিজ্ঞাসাবাদে দীপুর কথায় অসঙ্গতি ধরা পড়ে। আটক করে দীপুর মোবাইল ফোন পরীক্ষা করে পুলিশ এই চুরির সঙ্গে তার যোগাযোগ বুঝতে পারে। জেরায় দীপু জানায়, দীপা বৃহস্পতিবারই দিল্লিগামী ট্রেন ধরবে। এরপর দীপার ফোনের টাওয়ার পরীক্ষা করে দেখা যায় দুর্গাপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে সে আছে। স্টেশনে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে যে ব্যাগ উদ্ধার হয়েছে তাতে সোনা, নগদ টাকা সহ প্রায় সবকিছুই পুলিশ উদ্ধার করে ফেলে। বাকি যা আছে তার জন্য নিজেদের হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞেসাবাদ করবে পুলিশ বলে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন ডিসিপি পূর্ব অভিষেক গুপ্ত। শুক্রবার তাদের আদালতে পেশ করে পুলিশ। বিচারক তাদের দুদিনের হেফাজতের নির্দেশ দিয়েছেন।।

News Editor

Recent Posts

হোলির আনন্দে মর্মান্তিক পরিণতি: পুকুরে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যু দুর্গাপুরে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…

6 hours ago

আবিরে রঙিন সৌভ্রাতৃত্ব — পুলিশ কর্মীদের মিলনমেলায় জমজমাট হোলি উদযাপন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…

9 hours ago

ভোট ঘোষণার আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, শুরু হবে রুট মার্চে নজরদারি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…

4 days ago

অন্ডালে ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচি: জনকল্যাণ প্রকল্পে নতুন গতি, সরাসরি পরিষেবা পেলেন বাসিন্দারা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…

5 days ago

হায়না উদ্ধার ঘিরে আতঙ্ক, জামুরিয়ার চুরুলিয়ায় চাঞ্চল্য

পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

7 days ago

Raniganj: কূড়েদানে মিলল বিপুল ভোটার কার্ড, ভোটের আগে আসানসোলে চাঞ্চল্য

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…

7 days ago