বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে এখনই গ্রেপ্তারের দাবি তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার দুর্গাপুরের বিধাননগর সান্টোস ক্লাবের মাঠে মর্নিং ওয়াকে এসে মন্তব্য করেন দিলীপ ঘোষ।
তিনি বলেন সিদ্দিকুল্লা চোধুরীদের মতো সাম্প্রদায়িক লোকদের কাঁধে ভর করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন, আর তাই নিরুপায় হয়ে এদেরকে মাথায় করে রেখেছেন, দেশদ্রোহীতার আইনে সিদ্দিকুল্লা চৌধুরীকে গ্রেপ্তারের দাবি দিলীপ ঘোষের। এইদিন বিধাননগরের মর্নিং ওয়াকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ অংশ নিয়েছিলেন, আর এখান থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন দিলীপ ঘোষ, বলেন,অভিষেক তো বলেছিলেন কপালে নাকি গুলি করতেন, আজ ওনার রক্ত ঠান্ডা হয়ে গেছে, দম থাকে তো মুর্শিদাবাদে গিয়ে গুলি করার কথা বলুন, সিংহাসন টলে যাবে রাস্তায় নেমে আসবে অভিষেক আর সেই ভয়ে উনি চুপ, দুর্গাপুর থেকে অভিষেক কে চ্যালেঞ্জ দিলীপ ঘোষের। এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য পাওয়া গেলেই আপডেট করে দেওয়া হবে।।
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। আসানসোলের রানিগঞ্জের মঙ্গলপুর শিল্প…
BANGLARJAGRAN.COM Sanctoria, June 14, 2026: As Prime Minister Narendra Modi crossed 4,399 days in office,…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল পুরনিগমের রাজনীতিতে ক্রমশ উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। বিরোধী দলনেত্রী চৈতালি…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের জামুড়িয়া শিল্পতালুকে এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে সোমবার তীব্র…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আট ঘণ্টার কর্মদিবস চালু করা এবং দৈনিক হাজিরা বৃদ্ধি করার…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নাবালিকাকে বাড়ি থেকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়া, মাদক মিশ্রিত পানীয় খাইয়ে…