Paschim Bardhaman

Durgapur: এনআইটি-তে গবেষণার সময় ভয়াবহ বিস্ফোরণ! আশঙ্কাজনক অধ্যাপক, জখম ছাত্র

দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-তে মঙ্গলবার সকালে একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মেকানিক্যাল বিভাগে গবেষণার কাজ চলাকালীন এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিভাগের একজন সিনিয়র অধ্যাপক এবং একজন ছাত্র। আহত অধ্যাপকের নাম ইন্দ্রজিৎ বসাক, যিনি দুর্গাপুরের সিটি সেন্টারের রিকোল পার্কের বাসিন্দা। জখম ছাত্রের নাম আকাশ মাঝি, তিনি আসানসোলের বাসিন্দা।


এনআইটি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মেকানিক্যাল বিভাগে থার্মিট ওয়েল্ডিং নিয়ে গবেষণার কাজ চলছিল। এই সময় হঠাৎ করেই গবেষণার সরঞ্জামে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে সেখানে থাকা কেমিক্যাল ছিটকে পড়ে এবং তা থেকে অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক এবং ছাত্র আকাশ মাঝি ঝলসে যান। দ্রুত তাদের দুর্গাপুরের গান্ধী মোড়ে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অধ্যাপক ইন্দ্রজিৎ বসাকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাকে জরুরি ভিত্তিতে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে, ছাত্র আকাশ মাঝির অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল হলেও তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন।
এনআইটি-র জনসংযোগ আধিকারিক শ্রীকৃষ্ণ রায় জানিয়েছেন, ঘটনার পর অন্যান্য ছাত্রদের নিরাপদে হোস্টেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও বলেন, “এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি এবং আহতদের সুস্থতার জন্য সব ধরনের চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে।”
এই ঘটনায় এনআইটি ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। ছাত্র-শিক্ষকরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন। বিস্ফোরণের সঠিক কারণ এখনও স্পষ্ট না হলেও, গবেষণার সময় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মেডিক্যাল বুলেটিন আসার পর আরও বিস্তারিত জানাতে পারব।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

2 days ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

3 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago