Paschim Bardhaman

Raniganj: হাড়াভাঙ্গা ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন আটকে বিক্ষোভে স্থানীয়রা, হাতে তৃণমূলের ঝান্ডা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

শাসকদলের পতাকা নিয়ে হাড়াভাঙ্গা ব্রিজের উপর ভারী যানবাহন আটকে বিক্ষোভ দেখালো রানীগঞ্জের তিরাট হাড়াভাঙ্গা অঞ্চলের বাসিন্দারা।

বিক্ষোভকারীদের দাবি দীর্ঘদিন ধরেই নানা সরকারি দপ্তরে পুলিশ প্রশাসনের কাছে তারা এই জরাজীর্ণ ব্রিজের ওপর ভারী যানবাহন না নিয়ে যাওয়ার জন্য দাবি জানালেও কাজের কাজ কিছুই হয়নি। তাই তারা স্থানীয় তৃণমূল নেতৃত্বকে সঙ্গে নিয়ে প্রথমে বিক্ষোভ মিছিল করে পথ অবরোধ কর্মসূচি চালায়। আটকে দেওয়া হয় বালি বোঝাই বেশ কিছু যানবাহন সহ অন্যান্য গাড়ি। এই ঘটনার খবর পেয়ে, পুলিশ প্রশাসনের আধিকারিকেরা ঘটস্থলে পৌঁছে বিক্ষোভের মুখে পড়ে। পরে পরিস্থিতি সামাল দেয় পুলিশ ।বিক্ষোভকারীদের দাবি এই ব্রীজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচল করতে দেওয়া যাবে না। তারা দাবি করে, এই এলাকায় দিয়ে ভারি বালির গাড়িও চলাচলের জন্য রাস্তার হাল বেহাল হয়েছে। আর এই ব্রিজ দিয়ে ভারি যানবাহন চলাচল করলে যে কোন সময় ভেঙ্গে যেতে পারে পুরানো ব্রিজ। এখন দেখার পুলিশ ও প্রশাসন কি ব্যবস্থা নেয়।

News Editor

Recent Posts

হোলির আনন্দে মর্মান্তিক পরিণতি: পুকুরে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যু দুর্গাপুরে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…

9 hours ago

আবিরে রঙিন সৌভ্রাতৃত্ব — পুলিশ কর্মীদের মিলনমেলায় জমজমাট হোলি উদযাপন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…

12 hours ago

ভোট ঘোষণার আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, শুরু হবে রুট মার্চে নজরদারি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…

4 days ago

অন্ডালে ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচি: জনকল্যাণ প্রকল্পে নতুন গতি, সরাসরি পরিষেবা পেলেন বাসিন্দারা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…

5 days ago

হায়না উদ্ধার ঘিরে আতঙ্ক, জামুরিয়ার চুরুলিয়ায় চাঞ্চল্য

পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

7 days ago

Raniganj: কূড়েদানে মিলল বিপুল ভোটার কার্ড, ভোটের আগে আসানসোলে চাঞ্চল্য

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…

7 days ago