Paschim Bardhaman

বার্ণপুরের ভারতী ভবনে ডেমোক্রেটিক সেল আইএসপি এমপ্লয়িজ প্যানেলের ঐতিহাসিক জয়

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

ইস্পাত নগরী বার্ণপুরের সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে খ্যাত ভারতী ভবনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ডেমোক্রেটিক সেল আইএসপি এমপ্লয়িজ প্যানেল ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে। ভারতী ভবনের মতো সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা ও এর উন্নয়নের স্লোগান নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এই প্যানেল প্রথমবারের মতো বড় ধরনের উলটপুরাণ ঘটিয়ে জয়লাভ করেছে।


মোট ৫৬৯টি ভোটের মধ্যে ৪৭০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে প্রবল বৃষ্টির কারণে অনেক ভোটার ভোট দিতে আসতে পারেননি, যার ফলে ভোটের শতাংশ কিছুটা কমেছে। তা সত্ত্বেও ডেমোক্রেটিক সেল আইএসপি এমপ্লয়িজ প্যানেল বিজয়ের পতাকা উড়িয়েছে।


গণনার ফলাফল অনুযায়ী, সাধারণ সম্পাদক পদে প্যানেলের প্রার্থী আলোক কুমার দাস ২৩৩ ভোট পেয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী দুর্গেশ কুমার(২১৫ ভোট) কে পরাজিত করেছে। কোষাধ্যক্ষ পদে নীতেশ শর্মা ১৮৫ ভোট পেলেও তাঁর প্রতিদ্বন্দ্বী সঞ্জয় রায় ২৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক পদে অরিন্দম ব্যানার্জি ২২১ ভোট পেয়ে মাত্র ২ ভোটের ব্যবধানে তাঁর প্রতিদ্বন্দ্বী গৌতম নন্দীকে (২১৯ ভোট) পরাজিত করেছেন। খেলাধুলা সচিব পদে অভিজিৎ দাস ১৮৯ ভোট পেলেও বিজন কুমার মাঝি ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। লাইব্রেরি সচিব পদে অভিজিৎ মাজি ২৪২ ভোট পেয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী আনন্দ কুমার রজককে (১৯৪ ভোট) পরাজিত করেছেন। এছাড়া, চারজন প্রতিনিধি পদে মানস সরকার, রুদ্র প্রসাদ চক্রবর্তী, শান্তনু চট্টোপাধ্যায় এবং উত্তম মজুমদার নির্বাচিত হয়েছেন।
বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণার পর ডেমোক্রেটিক সেল আইএসপি এমপ্লয়িজ প্যানেলের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাসের জোয়ার বয়ে গেছে। এই জয় ভারতী ভবনের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি হিসেবে দেখা হচ্ছে।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

17 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago