Paschim Bardhaman

অল্পের জন্য প্রাণে বাঁচলো বালি বোঝাই লরির চালক, দুমড়ে মুচড়ে গেল বালির লরি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

ফের দুর্ঘটনার কবলে পড়লো বালি বোঝায় লরির চালক। সৌভাগ্যবশত কোন প্রাণহানি হয়নি। ইসিএল এর জন্যই বেহাল হয়েছে রাস্তা আর সে কারণেই এই দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে অন্ডালের শীতলপুর খোলা মুখ খনির কাছেই।


সূত্র মারফৎ জানা যায় শুক্রবারে পাণ্ডবেশ্বর নদী ঘাট থেকে বালি নিয়ে সিদুলির বালি বাঙ্কারের উদ্দেশ্যে ইসিএল এর বালি বোঝায় একটা লরি। শীতলপুরের ডায়মন্ড মোড় থেকে সিদুলি গামি রাস্তার ঠিক মাঝেই একটা বাঁক নিতে গিয়েই রাস্তার নিচে উল্টে যায় বালি বোঝায় লরিটি । সৌভাগ্যবশত উল্টে যাওয়ার আগেই লরির চালক গাড়ি থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচায়। যদিও ঘটনার পর চালক পলাতক। স্থানীয় বাসিন্দা রাজেন্দ্র কুমার নামে এক ব্যক্তি জানান, বর্ষাকালের জল পার করার জন্য রাস্তা খুঁড়ে নালা তৈরির করেছে ইসিএল। এর কারণে রাস্তার অবস্থা হয়েছে বেহাল। অথচ এই রাস্তার উপর দিয়ে এই বালি বোঝাই লরি প্রতিনিয়ত যাতায়াত করছে। যদি ইসিএল কর্তৃপক্ষ জল পার করার জন্য এই রাস্তা না খুঁড়ে পাইপ লাইন বসিয়ে দিত জল পার করার জন্য,তাহলে রাস্তার এমন খারাপ দশা হতো না এবং এরকম দুর্ঘটনাও ঘটতো না। তিনি বলেন এরকম দুর্ঘটনার জন্য পুরোপুরি ভাবেই ইসিএল এর গা ফেলতি রয়েছে। তবে সৌভাগ্যবশত আজ কারো প্রাণহানি হয়নি তবে এমনটা হতে থাকলে যে কোনদিন কোন মানুষের প্রাণ যেতে পারে এই রাস্তায় বলে স্থানীয়রা জানান।যদিও এই ব্যাপারে ইসিএলের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

News Editor

Recent Posts

তৃতীয় লিঙ্গের দিদিদের হাতেই গণেশ পুজোর শুভ সূচনা, ধাদকায় ৩৬ বছরের ঐতিহ্যে সম্প্রীতির বার্তা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…

5 days ago

Asansol girl Jahnavi wins ₹1 lakh merit scholarship

BANGLAR JAGRAN DOT COM There is a reason for cheer in Asansol’s Sardapally. Jahnavi Sharma,…

6 days ago

ক্লাস একাদশে সেরার স্বীকৃতি, ১ লক্ষ টাকার মেধাবৃত্তি সারদাপল্লীর জাহ্নবীকে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পড়াশোনায় সাফল্যের মুকুটে নতুন পালক। ক্লাস একাদশের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ…

6 days ago

MURSHIDABAD :- জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ, বোমার আঘাতে জখম ASI! সালারে রাতভর উত্তেজনা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রবিবার রাতে জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হল পুলিশ।…

7 days ago

ছিনতাই রুখতে গিয়ে গুলিবিদ্ধ প্রহরী, দু’রাউন্ড গুলি ছুড়ে পালাল মুখোশধারী দুষ্কৃতীরা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রাতের অন্ধকারে 19 নম্বর জাতীয় সড়কের উপর ছিনতাইয়ের চেষ্টা রুখতে…

1 week ago

N. Franklin Jayakumar assumes charge as CMD, NCL

BANGLAR JAGRAN DOT COM KOLKATA - N. Franklin Jayakumar assumed charge as Chairman-cum-Managing Director (CMD)…

2 weeks ago