Paschim Bardhaman

পণের দাবিতে গৃহবধূ খুন, দুর্গাপুরে গ্রেফতার স্বামী ও শাশুড়ি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

পণপ্রথার বলি হলেন দুর্গাপুর শিল্পনগরীর গোপালমাঠের বাসিন্দা ২৪ বছর বয়সী গৃহবধূ মেঘা দাস। শনিবার মেঘার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মেঘার বাপের বাড়ির লোকজনের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য তাঁর উপর লাগাতার মানসিক ও শারীরিক নির্যাতন চালাতো শ্বশুরবাড়ির লোকজন। এই ঘটনায় মেঘার স্বামী বিধান চন্দ্র দাস ও শাশুড়ি অঞ্জলি দাসকে গ্রেফতার করেছে পুলিশ।


মৃত মেঘার পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালে বিধানের সঙ্গে মেঘার বিয়ে হয়। সেই সময় পণ হিসেবে ১ লক্ষ টাকা নগদ এবং চার ভরি সোনার গয়না সহ অন্যান্য গৃহস্থলীর জিনিসপত্র দেওয়া হয়েছিল। বিয়ের দেড় বছর পর আরও এক লক্ষ টাকা দাবি করে মেঘার শ্বশুরবাড়ি। সেই দাবিও পূরণ করা হয়। কিন্তু এরপরও মেঘার উপর অত্যাচার থামেনি বলে অভিযোগ।
শনিবার মেঘার মৃত্যুর খবর পৌঁছালে বাঁকুড়া থেকে ছুটে আসেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁরা মেঘাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর থানার পুলিশ পদক্ষেপ নেয় এবং মেঘার স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করে।
দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে মেঘার দেহ রবিবার ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

19 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago