Railway news

SE.RLY:আদ্রা রেল ডিভিশনে রোলিং ব্লকের জন্য একাধিক ট্রেন বাতিল ও সময়সূচী পরিবর্তন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আদ্রা, ১৪ জুন ২০২৫: দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনে ইঞ্জিনিয়ারিং, টিআরডি এবং এসএন্ডটি বিভাগের যৌথ উদ্যোগে ১৬ জুন ২০২৫ (সোমবার) থেকে ২২ জুন ২০২৫ (রবিবার) পর্যন্ত রোলিং ব্লক কর্মসূচি নির্ধারিত হয়েছে। এই সময়কালে রেলপথের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের জন্য বেশ কিছু ট্রেন পরিষেবা বাতিল, আংশিক বাতিল, পুনঃনির্ধারণ, নিয়ন্ত্রণ এবং বিকল্প পথে চালানো হবে। এই সিদ্ধান্তের ফলে যাত্রীদের যাতায়াতে কিছুটা অসুবিধা হতে পারে।

**বাতিল হওয়া ট্রেন:**

– **৬৮০৪৬ (68046)/৬৮০৪৫(68045) (আসানসোল–আদ্রা–আসানসোল) মেমু প্যাসেঞ্জার:** ১৬ (16) জুন থেকে ২২(22) জুন পর্যন্ত সম্পূর্ণ বাতিল থাকবে।

– **১৮০১৯(18019)/১৮০২০(18020) (ঝাড়গ্রাম–ধানবাদ–ঝাড়গ্রাম) মেমু এক্সপ্রেস:** ১৬(16) জুন এবং ১৮(18) জুন বাতিল থাকবে।

*আংশিক সমাপ্তি/আংশিক শুরু:*

– **৬৮০৫৬(68056)/৬৮০৬০(68060) (টাটানগর–আসানসোল–বারাভূম) মেমু প্যাসেঞ্জার:** ১৬ (16)জুন থেকে ২২ (22)জুন পর্যন্ত আদ্রা স্টেশনে শর্ট টার্মিনেট/অরিজিনেট করবে। এই সময়ে আদ্রা–আসানসোল–আদ্রা রুটে ট্রেন পরিষেবা বাতিল থাকবে।

– **৬৮০৭৯(68079)/৬৮০৮০(68080) (ভোজুডিহ–চন্দ্রপুরা–ভোজুডিহ) মেমু প্যাসেঞ্জার:** ২০ (20)জুন এবং ২২ (22)জুন মহুদা স্টেশনে শর্ট টার্মিনেট/অরিজিনেট করবে। মহুদা–চন্দ্রপুরা–মহুদা রুটে এই দিনগুলিতে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

**পুনঃনির্ধারণ:**

– **১৮০৩৫(18035) (খড়গপুর–হটিয়া) এক্সপ্রেস:** ১৬(16) জুন এবং ২০(20) জুন খড়গপুর থেকে ২ (2) ঘণ্টা বিলম্বে ছাড়বে।

– **১৮০৩৬(18036) (হটিয়া–খড়গপুর) এক্সপ্রেস:** ১৭(17) জুন, ২১(21) জুন এবং ২২(22) জুন হটিয়া থেকে ২ (2) ঘণ্টা বিলম্বে ছাড়বে।

**নিয়ন্ত্রণ:**

– **১২৮০২(12802) (নয়াদিল্লি–পুরী) এক্সপ্রেস:** ১৬(16) জুন এবং ১৮(18) জুন বোকারো স্টেশন অতিক্রম করার সময় নির্ধারিত সময়ে চললে প্রায় ৩০(30) মিনিট নিয়ন্ত্রিত হবে।

– **১৮১৮৪(18184) (বক্সার–টাটানগর) এক্সপ্রেস:** ১৬(16) জুন, ১৯(19) জুন এবং ২০(20) জুন নির্ধারিত সময়ে চললে সংশ্লিষ্ট রুটে প্রায় ৬০ (60)মিনিট নিয়ন্ত্রিত হবে।

**মার্গ পরিবর্তন:**

– **১৮৬০১(18601) (টাটানগর–হটিয়া) এক্সপ্রেস:** ২১ (21)জুন এবং ২২ (22)জুন চান্ডিল–পুরুলিয়া–কোটশিলা–মুরি রুটের পরিবর্তে চান্ডিল–গুন্ডা বিহার–মুরি রুটে চলবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার জন্য স্টেশনগুলিতে সময়ে সময়ে প্রয়োজনীয় ঘোষণা করা হবে। যাত্রীদের এই বিজ্ঞপ্তি মনোযোগ সহকারে পড়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

17 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago