Paschim Bardhaman

BREKING: জামুড়িয়ায় ফল-সবজির আড়ালে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ, গ্রেফতার ২

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

জামুরিয়া, ১৫ জুন ২০২৫: আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির তৎপরতায় বড়সড় গাঁজা পাচারের চেষ্টা বানচাল করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জাতীয় সড়ক ১৯-এ চাঁদা সার্ভিস রোডে অতর্কিত অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে প্রচুর পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করেছে। জানা গেছে, ফল ও সবজির বাস্কেটের আড়ালে লুকিয়ে উড়িষ্যা থেকে পশ্চিম বর্ধমান হয়ে এই গাঁজা বিভিন্ন অঞ্চলে পাচারের পরিকল্পনা ছিল।

ডিটেকটিভ ডিপার্টমেন্টের বিশেষ অভিযানে জামুড়িয়া থানার পুলিশ গাড়িটিকে ধাওয়া করে আটক করে। এই ঘটনায় গাড়ির চালক এবং একজন গাঁজা পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন বাণপুরের বাসিন্দা জিতেন্দ্র প্রসাদ, যিনি উড়িষ্যার কালেয়া নায়েকের কাছ থেকে এই গাঁজা নিয়ে আসছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাজেয়াপ্ত গাঁজার পরিমাণ এবং এর পাচার চক্রের বিস্তৃতি নিয়ে তদন্ত চলছে। ফল ও সবজির আড়ালে এই গাঁজা পাচারের পরিকল্পনা ছিল অত্যন্ত চতুরতার সঙ্গে সাজানো। তবে পুলিশের সতর্কতা ও গোয়েন্দা তৎপরতার কারণে এই অপরাধমূলক প্রচেষ্টা মাঝপথেই ধরা পড়ে।

এই ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে এবং পাচার চক্রের মূল উৎস ও গন্তব্য উদঘাটনের জন্য পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। জামুড়িয়া থানার এই সাফল্য স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

17 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago