Paschim Bardhaman

আয় কম, তবু কাটা পড়ছে টিডিএস! কী করণীয়? জেনে নিন সময়সীমাসহ বিস্তারিত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

কলকাতা, ২৪ জুন ২০২৫ : অনেক মানুষের মাসিক বা বাৎসরিক আয় তুলনামূলকভাবে কম হলেও নিয়মমাফিক তাদের আয় থেকে কেটে নেওয়া হচ্ছে টিডিএস (TDS – Tax Deducted at Source)। কর্মজীবী বা পেনশনভোগীদের ক্ষেত্রে এটা একটি অতি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আয়কর আইনের ১৯২ ধারায় স্পষ্ট বলা আছে, কারও বার্ষিক আয় করযোগ্য সীমার নিচে থাকলে, তার আয় থেকে টিডিএস কাটার কথা নয়।


এখানে প্রশ্ন হল, তবে এই সমস্যার সমাধান কী?
এই বিষয়ে আসানসোলের আইনজীবী অম্বিকা মুখোপাধ্যায় জানান,
যদি আপনার মোট বাৎসরিক আয় করমুক্ত সীমার (বর্তমানে ওল্ড রেজিম ₹২.৫ লক্ষ এবং নিউ রেজিম ৩ লক্ষ সাধারণ নাগরিকদের জন্য) নিচে হয়, তাহলেও যদি টিডিএস কেটে নেওয়া হয়, তাহলে দুটি পথ খোলা আছে:

১. ফর্ম ১৫জি / ১৫এইচ জমা দেওয়া:


যদি আপনার আয় করযোগ্য না হয়, তাহলে আর্থিক বছর শুরুর আগেই ব্যাংক বা প্রতিষ্ঠানকে ফর্ম ১৫জি (৬০ বছরের কম) বা ১৫এইচ (৬০ বছরের বেশি) জমা দিতে হবে। এটি দিলে তারা আপনার থেকে টিডিএস কেটে নেবে না।

২. রিফান্ডের জন্য আয়কর রিটার্ন (ITR) ফাইল করা:


যদি টিডিএস কেটে নেওয়া হয়ে থাকে এবং আপনি দেখেন আপনার আয় করযোগ্য নয়, তাহলে আপনি আয়কর রিটার্ন (ITR) ফাইল করে রিফান্ডের আবেদন করতে পারেন।
চলতি আর্থিক বছরের জন্য (২০২৪-২৫), রিটার্ন ফাইল করার শেষ তারিখ ১৫ই সেপ্টেম্বর ২০২৫।
অনেকেই ভাবেন, আয় না থাকলে রিটার্ন ফাইলের দরকার নেই। কিন্তু টিডিএস কাটা থাকলে রিটার্ন না ফাইল করলে রিফান্ড পাওয়া সম্ভব নয়। তাই আয় করযোগ্য না হলেও, যদি টিডিএস কাটা হয়ে থাকে, তাহলে অবশ্যই সময়মতো রিটার্ন ফাইল করুন।

News Editor

Recent Posts

মা ঘাঘর বুড়ী মন্দিরে ধর্মচক্র সেবা সমিতির বিজয়া সম্মিলনী, প্রধান অতিথি বিধায়ক কৃষ্ণেন্দু

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বিজয়ার আবহে সম্প্রীতি ও সৌজন্যের বার্তা নিয়ে আসানসোলের মা ঘাঘর…

2 days ago

দুর্গাপুজো মিটতেই ছটের প্রস্তুতি, ঘাট পরিদর্শনে কৃষ্ণেন্দু

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা দুর্গাপুজো মিটতেই এবার ছটপুজোর প্রস্তুতিতে তৎপরতা শুরু করলেন আসানসোল উত্তরের…

2 weeks ago

শারদোৎসবের আবহে বই প্রকাশের আসর, স্মরণে গল্পকার স্বপন ঘোষচৌধুরী

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা উৎসবের আনন্দে যখন মেতে উঠেছে চারপাশ, তখনই বই ও সাহিত্যকে…

2 weeks ago

পালাবদলের পর উন্নয়নের পথে গতি? অরেঞ্জ লাইনে বেলেঘাটা–আইটি সেন্টার অংশে প্রথম ট্রায়াল রান, কলকাতা মেট্রোয় নতুন মাইলফলক

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা কলকাতার মেট্রো সম্প্রসারণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কবি সুভাষ–জয় হিন্দ…

4 weeks ago