Paschim Bardhaman

জাতীয় সড়কে নুনিয়া ব্রিজের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বাইক আরোহীর মৃত্যু

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

১৯ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত কালীপাহাড়ীতে নুনীয়া ব্রীজের কাছে বৃহস্পতিবার দুপুরে ঘটেছে ঘটনাটি। মৃতদের নাম মোঃ মেরাজ (২৯) ও মোঃ কিসার (৩৯)। আসানসোল দক্ষিণ থানার পুলিশ তদন্ত শুরু করেছে।


পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জ এর রনাই বাম্বা কলোনির বাসিন্দা মোঃ মেরাজ এবং হিল বস্তির বাসিন্দা মোঃ কিসার রানিগঞ্জের দিকেই যাচ্ছিলেন। ঠিক সেই সময় কাল্লা মোর দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি পিছন দিক থেকে তাদের বাইকটিকে ধাক্কা মারে। এর ফলে বাইকটি রাস্তার উপর উল্টে যায় এবং দুই আরোহী গুরুতর জখম হন।
খবর পেয়ে আসানসোল উত্তর ট্রাফিক পুলিশের ওসি আসরাফুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং জাতীয় সড়কের অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালের চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি আসানসোল দক্ষিণ থানায় রাখা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।।

News Editor

Recent Posts

তৃতীয় লিঙ্গের দিদিদের হাতেই গণেশ পুজোর শুভ সূচনা, ধাদকায় ৩৬ বছরের ঐতিহ্যে সম্প্রীতির বার্তা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…

5 days ago

Asansol girl Jahnavi wins ₹1 lakh merit scholarship

BANGLAR JAGRAN DOT COM There is a reason for cheer in Asansol’s Sardapally. Jahnavi Sharma,…

6 days ago

ক্লাস একাদশে সেরার স্বীকৃতি, ১ লক্ষ টাকার মেধাবৃত্তি সারদাপল্লীর জাহ্নবীকে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পড়াশোনায় সাফল্যের মুকুটে নতুন পালক। ক্লাস একাদশের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ…

6 days ago

MURSHIDABAD :- জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ, বোমার আঘাতে জখম ASI! সালারে রাতভর উত্তেজনা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রবিবার রাতে জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হল পুলিশ।…

7 days ago

ছিনতাই রুখতে গিয়ে গুলিবিদ্ধ প্রহরী, দু’রাউন্ড গুলি ছুড়ে পালাল মুখোশধারী দুষ্কৃতীরা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রাতের অন্ধকারে 19 নম্বর জাতীয় সড়কের উপর ছিনতাইয়ের চেষ্টা রুখতে…

1 week ago

N. Franklin Jayakumar assumes charge as CMD, NCL

BANGLAR JAGRAN DOT COM KOLKATA - N. Franklin Jayakumar assumed charge as Chairman-cum-Managing Director (CMD)…

2 weeks ago