Paschim Bardhaman

আসানসোলে পথচলা শুরু ‘ইভেন্ট ম্যানেজমেন্ট ফেডারেশন’-এর

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ডেকোরেটার্স সমন্বয় সমিতির আসানসোল মহকুমা অনুমোদিত শাখা সংগঠন হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো ‘ইভেন্ট ম্যানেজমেন্ট ফেডারেশন’। শুক্রবার আসানসোলের বিবেকানন্দ সরনীতে অবস্থিত এক হোটেলের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই নতুন সংগঠনের যাত্রা শুরু হওয়ার কথা জানান সংগঠনের সভাপতি উৎপল রায় চৌধুরী।


সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অশোক সুলতানিয়া, যুগ্ম সম্পাদক অমিত যাদব ও শ্যামল সামন্ত, সহ সম্পাদক শংকর মাহাতো এবং কোষাধ্যক্ষ তারক রজক।
সভাপতি উৎপল রায় চৌধুরী স্পষ্টভাবে জানান, সংগঠনের কার্ড ছাড়া কেউ কোনো চুক্তিতে অংশ নেবেন না। সমস্ত সদস্যকে সংগঠনের পক্ষ থেকে কার্ড দেওয়া হবে। ফলে অনুষ্ঠান আয়োজনের আগে কার্ড দেখে তবেই চুক্তি করতে হবে, যাতে কেউ প্রতারণার শিকার না হন।


তিনি আরও বলেন, আসানসোল মহকুমায় বর্তমানে প্রায় ৫০০ ডেকোরেটার্স রয়েছেন। সকলকেই সরকারি নিয়ম মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি, যাতে কোনো ধরনের সমস্যা না হয়।
শুধু তাই নয়, এই ফেডারেশনের মাধ্যমে শিক্ষিত বেকারদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানান সভাপতি। এছাড়া আগামী দিনে ১১ জোড়া ছেলে-মেয়েদের গণবিবাহের ব্যবস্থার পরিকল্পনাও নেওয়া হয়েছে ফেডারেশনের তরফে।
উল্লেখযোগ্য, আগামী ২৯ ও ৩০ জুলাই আসানসোলের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ডেকোরেটার্স সমন্বয় সমিতির জেলা সম্মেলন। সেদিন সবাইকে অনগত করানো হবে এই সমস্ত বিষয়ে।।

News Editor

Recent Posts

হোলির আনন্দে মর্মান্তিক পরিণতি: পুকুরে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যু দুর্গাপুরে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…

13 hours ago

আবিরে রঙিন সৌভ্রাতৃত্ব — পুলিশ কর্মীদের মিলনমেলায় জমজমাট হোলি উদযাপন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…

15 hours ago

ভোট ঘোষণার আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, শুরু হবে রুট মার্চে নজরদারি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…

5 days ago

অন্ডালে ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচি: জনকল্যাণ প্রকল্পে নতুন গতি, সরাসরি পরিষেবা পেলেন বাসিন্দারা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…

6 days ago

হায়না উদ্ধার ঘিরে আতঙ্ক, জামুরিয়ার চুরুলিয়ায় চাঞ্চল্য

পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

7 days ago

Raniganj: কূড়েদানে মিলল বিপুল ভোটার কার্ড, ভোটের আগে আসানসোলে চাঞ্চল্য

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…

1 week ago