Asansol

আসানসোলের সেন্ট্রম মলে গুন্ডাগিরি, লিখিত অভিযোগের অভাবে পুলিশের হাত বাঁধা ?

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল শহরের সেন্ট্রম মলের পার্কিং এলাকায় সোমবার রাতে একদল অসামাজিক ব্যক্তি গুন্ডাগিরির ঘটনা ঘটিয়েছে, যা স্থানীয় বাসিন্দা, দোকানদার এবং মলের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ১০-১২ জনের একটি দল মলের মধ্যে প্রবেশ করে দুই যুবকের উপর হামলা চালায়, যার ফলে তাদের মাথায় গুরুতর আঘাত লাগে। খবর পেয়ে পুলিশ অতি শীঘ্র ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, লিখিত অভিযোগ না হওয়ায় পুলিশ আইনত কোনো ব্যবস্থা নিতে পারেনি। জনতার সহায়তায় দুজন হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, কিন্তু অভিযোগ দায়ের না হওয়ায় পরে পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই অসামাজিক গোষ্ঠী প্রায়ই মলের পরিবেশে অশান্তি সৃষ্টি করে এবং কর্মীদের হুমকি দেয়। কিছুদিন আগে এক যুবতীর উপর হামলার ঘটনাও নাকি ঘটেছিল। স্থানীয়রা জানান, লোকলজ্জা এবং আইনি জটিলতার ভয়ে অনেকেই অভিযোগ দায়ের করতে চান না, যা এই অপরাধীদের উৎসাহিত করছে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ না পাওয়ায় তারা কঠোর পদক্ষেপ নিতে পারছে না। তবে, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
বঙ্গাল সৃষ্টি গ্রুপের প্রপার্টি ম্যানেজমেন্ট প্রধান বিনয় চৌধুরী জানিয়েছেন, এই ঘটনায় অভিযোগ দায়ের করা হবে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা পুলিশ প্রশাসনের কাছে এই ধরনের ঘটনা রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, এই ধরনের ঘটনা শহরের ভাবমূর্তি এবং বাণিজ্যিক পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস জানিয়েছেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” স্থানীয়রা আশা করছেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহন করবে।

News Editor

Share
Published by
News Editor

Recent Posts

হোলির আনন্দে মর্মান্তিক পরিণতি: পুকুরে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যু দুর্গাপুরে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…

6 hours ago

আবিরে রঙিন সৌভ্রাতৃত্ব — পুলিশ কর্মীদের মিলনমেলায় জমজমাট হোলি উদযাপন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…

9 hours ago

ভোট ঘোষণার আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, শুরু হবে রুট মার্চে নজরদারি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…

4 days ago

অন্ডালে ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচি: জনকল্যাণ প্রকল্পে নতুন গতি, সরাসরি পরিষেবা পেলেন বাসিন্দারা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…

5 days ago

হায়না উদ্ধার ঘিরে আতঙ্ক, জামুরিয়ার চুরুলিয়ায় চাঞ্চল্য

পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

7 days ago

Raniganj: কূড়েদানে মিলল বিপুল ভোটার কার্ড, ভোটের আগে আসানসোলে চাঞ্চল্য

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…

7 days ago