Paschim Bardhaman

আসানসোলের জামুরিয়ায় মিড ডে মিলে পচা মাংস, অসুস্থ পড়ুয়া ও বিক্ষোভে চাঞ্চল্য

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

চরন মুখোপাধ্যায়, জামুরিয়া, পশ্চিম বর্ধমান:
আসানসোলের জামুরিয়া থানার বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে পচা মাংস পরিবেশনের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে এই ঘটনার জেরে একাধিক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে এবং তুমুল বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ।

অভিযোগ, সেদিন সকালে স্কুলের প্রধান শিক্ষক রামপ্রসাদ মোহরী নিজে মাংস এনে রান্না শুরু করেন। রান্নার সময় মাংস থেকে দুর্গন্ধ বেরোতেই পড়ুয়াদের শারীরিক অসুস্থতা দেখা দেয়। এর পরেই অভিভাবক ও স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। রান্নার দায়িত্বে থাকা মহিলাদের দাবি, তাঁদের রান্না করতে দেওয়া হয়নি। তবে প্রধান শিক্ষক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ায় প্রশাসন তদন্তে নামে। ইতিমধ্যেই স্কুল পরিদর্শক প্রধান শিক্ষককে ডেকে পাঠিয়েছেন এবং জেলা স্কুল প্রশাসনের পক্ষ থেকেও তদন্ত শুরু হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপি রাজ্য নেতা জিতেন্দ্র তেওয়ারি অভিযোগ করেছেন, “তৃণমূল কংগ্রেসের নেতারা ভালো মাংস খাবেন, আর গরিব ছাত্রছাত্রীদের পচা মাংস খাওয়ানো হবে— এটাই রাজ্যের চিত্র।”
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “স্থানীয় বিধায়ক হরে রাম সিং ইতিমধ্যেই এলাকায় গিয়েছেন। তিনি পুরো খোঁজখবর নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসকে রিপোর্ট দেবেন। ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও শিক্ষার ব্যাপারে আমরা তৎপর, এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না।”
এই ঘটনার পর এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। প্রশাসন ও রাজনৈতিক মহল উভয়েই নজর রেখেছে এই ইস্যুতে।

News Editor

Recent Posts

তৃতীয় লিঙ্গের দিদিদের হাতেই গণেশ পুজোর শুভ সূচনা, ধাদকায় ৩৬ বছরের ঐতিহ্যে সম্প্রীতির বার্তা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…

5 days ago

Asansol girl Jahnavi wins ₹1 lakh merit scholarship

BANGLAR JAGRAN DOT COM There is a reason for cheer in Asansol’s Sardapally. Jahnavi Sharma,…

6 days ago

ক্লাস একাদশে সেরার স্বীকৃতি, ১ লক্ষ টাকার মেধাবৃত্তি সারদাপল্লীর জাহ্নবীকে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পড়াশোনায় সাফল্যের মুকুটে নতুন পালক। ক্লাস একাদশের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ…

6 days ago

MURSHIDABAD :- জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ, বোমার আঘাতে জখম ASI! সালারে রাতভর উত্তেজনা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রবিবার রাতে জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হল পুলিশ।…

7 days ago

ছিনতাই রুখতে গিয়ে গুলিবিদ্ধ প্রহরী, দু’রাউন্ড গুলি ছুড়ে পালাল মুখোশধারী দুষ্কৃতীরা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রাতের অন্ধকারে 19 নম্বর জাতীয় সড়কের উপর ছিনতাইয়ের চেষ্টা রুখতে…

1 week ago

N. Franklin Jayakumar assumes charge as CMD, NCL

BANGLAR JAGRAN DOT COM KOLKATA - N. Franklin Jayakumar assumed charge as Chairman-cum-Managing Director (CMD)…

2 weeks ago