Purba Bardhaman

রাজ্য নেতৃত্বের নির্দেশে চার পুরসভায় প্রশাসনিক বদল! দায়িত্বে এলেন নতুন মুখ

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

রাজ্য নেতৃত্বের নির্দেশে পূর্ব বর্ধমান জেলার চারটি পুরসভায় বড়সড় প্রশাসনিক রদবদল করা হয়েছে। কাটোয়া, কালনা, দাঁইহাট এবং গুসকরা পুরসভায় পরিবর্তন এসেছে পুরপ্রধান ও উপপুরপ্রধান পদে। এই সিদ্ধান্তের ফলে চার পুরসভায়ই এসেছে নতুন নেতৃত্বের হাওয়া।


কাটোয়া পুরসভার পুরপ্রধান সমীর কুমার সাহার জায়গায় নতুন পুরপ্রধান হয়েছেন কমলাকান্ত চক্রবর্তী। উপপুরপ্রধান পদে লক্ষিন্দর মণ্ডলের পরিবর্তে দায়িত্ব পেয়েছেন ইউসুফা খাতুন।
কালনা পুরসভার পুরপ্রধান পদে আনন্দ দত্তের বদলে দায়িত্ব পেয়েছেন রিনা বন্দ্যোপাধ্যায়। তবে উপপুরপ্রধান পদে তপন পোড়েল আগের মতোই বহাল থাকছেন।
গুসকরা পুরসভার উপপুরপ্রধান বেলি বেগমের বদলে দায়িত্ব পেয়েছেন সাধনা কোনার, তবে পুরপ্রধান কুশল মুখোপাধ্যায় আগের মতোই নিজের পদে বহাল আছেন।
দাঁইহাট পুরসভার পুরপ্রধান পদে পরিবর্তন হয়েছে — প্রদীপ রায়ের পরিবর্তে এখন দায়িত্বে সমর সাহা। উপপুরপ্রধান অজিত বন্দ্যোপাধ্যায় পদে বহাল থাকছেন।
এই বিষয়ে রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “রাজ্য নেতৃত্বের নির্দেশে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন পুরপ্রধান ও উপপুরপ্রধানরা খুব শীঘ্রই তাঁদের দায়িত্ব গ্রহণ করবেন।”
এই পদক্ষেপকে প্রশাসনিক কাজের গতি বৃদ্ধির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে।

News Editor

Recent Posts

হোলির আনন্দে মর্মান্তিক পরিণতি: পুকুরে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যু দুর্গাপুরে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…

10 hours ago

আবিরে রঙিন সৌভ্রাতৃত্ব — পুলিশ কর্মীদের মিলনমেলায় জমজমাট হোলি উদযাপন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…

12 hours ago

ভোট ঘোষণার আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, শুরু হবে রুট মার্চে নজরদারি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…

4 days ago

অন্ডালে ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচি: জনকল্যাণ প্রকল্পে নতুন গতি, সরাসরি পরিষেবা পেলেন বাসিন্দারা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…

5 days ago

হায়না উদ্ধার ঘিরে আতঙ্ক, জামুরিয়ার চুরুলিয়ায় চাঞ্চল্য

পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

7 days ago

Raniganj: কূড়েদানে মিলল বিপুল ভোটার কার্ড, ভোটের আগে আসানসোলে চাঞ্চল্য

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…

7 days ago