Paschim Bardhaman

উড়ো মেলে বোমা আতঙ্ক! কলকাতা থেকে আসানসোল–দুর্গাপুর আদালতে তল্লাশি, চাঞ্চল্য রাজ্যজুড়ে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

রাজ্যের একাধিক আদালতে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে উড়ো ই-মেল আসায় মঙ্গলবার তীব্র চাঞ্চল্য ছড়াল। কলকাতার নগর ও দায়রা আদালত থেকে শুরু করে পশ্চিম বর্ধমানের আসানসোল-দুর্গাপুর আদালত, হুগলির চুঁচুড়া আদালত এবং মুর্শিদাবাদ জেলা আদালত— সর্বত্রই হুমকি মেল ঘিরে আতঙ্ক তৈরি হয়। নিরাপত্তার স্বার্থে আদালত চত্বর খালি করে দিয়ে পুলিশ কুকুর ও মেটাল ডিটেক্টর নিয়ে ব্যাপক তল্লাশি চালানো হয়। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোনও বিস্ফোরক মেলেনি।


পশ্চিম বর্ধমান জেলা ও দায়রা জজ আদালতের মুখ্য বিচারক দেবপ্রসাদ নাথ জানান, মঙ্গলবার সকাল প্রায় ১১টা নাগাদ তাঁর কাছে একটি ই-মেল আসে, যেখানে দাবি করা হয় আদালত চত্বরে বোমা রাখা হয়েছে এবং দুপুর ১টার মধ্যে বিস্ফোরণ ঘটানো হবে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় এবং তল্লাশি শুরু হয়। আসানসোলের পাশাপাশি দুর্গাপুর আদালত চত্বরেও তল্লাশি চালানো হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।


আইনজীবী শেখর কুন্ডু জানান, একটি জামিনের মামলার শুনানি চলাকালীন বিচারক এজলাসেই হুমকি মেলের কথা জানান, এরপরই আদালত চত্বরে শোরগোল পড়ে যায়। আতঙ্কে অনেকেই আদালত চত্বর ছেড়ে বেরিয়ে যান।


একই ধরনের হুমকি মেল পৌঁছয় হুগলির চুঁচুড়া আদালতেও। সেখানে আরডিএক্স বিস্ফোরণের হুমকি দেওয়া হয় বলে জানা যায়। খবর পেয়ে দ্রুত আদালতে পৌঁছয় পুলিশ এবং স্পেশ্যাল ব্রাঞ্চের দল। আদালতের প্রতিটি প্রবেশপথে তল্লাশি চালানো হয়, তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
এদিকে রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে আশ্বাস দেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী জানান, বিচারকদের নিরাপত্তায় সবরকম ব্যবস্থা নেওয়া হবে যাতে তাঁরা নির্বিঘ্নে কাজ করতে পারেন। রাজ্যের ডিজিপি পীযূষ পাণ্ডে বলেন, পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সম্পূর্ণ প্রস্তুত। ওই বৈঠকে উপস্থিত ছিলেন সুপ্রতিম সরকার, তিনি জানান হুমকি মেলগুলির উৎস খুঁজে বের করতে সাইবার সেল তদন্ত শুরু করেছে।

পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পিতভাবে ভয় ও আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই এই হুমকি মেল পাঠানো হয়েছে। তবে কোনও রকম ঝুঁকি না নিয়ে প্রতিটি আদালত চত্বরে কড়া নজরদারি চালানো হচ্ছে। কারা বা কোন উদ্দেশ্যে এই মেল পাঠিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

2 days ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

3 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago