বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
ঝাড়খণ্ডের গিরিডি জেলা-য় নির্বাচনের সময় ঘটে যাওয়া গুলিচালনার ঘটনায় পলাতক অভিযুক্ত শিবম শ্রীবাস্তবকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। পশ্চিম বর্ধমান জেলার কাজী নজরুল ইসলাম বিমানবন্দর চত্বর থেকে তাকে পাকড়াও করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত দীর্ঘদিন ধরেই পলাতক ছিল এবং তাকে ধরতে গিরিডি জেলা পুলিশ লাগাতার তল্লাশি চালাচ্ছিল। গোপন সূত্রে খবর মেলে যে শিবম শ্রীবাস্তব অন্ডাল বিমানবন্দর থেকে পালানোর চেষ্টা করছে। সেই খবরের ভিত্তিতে গিরিডি পুলিশ অন্ডাল থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে যৌথ অভিযান চালায়।
এরপর বিমানবন্দর চত্বর ঘিরে ফেলে পুলিশ। তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
বর্তমানে গিরিডি ও অন্ডাল থানার পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে। সমস্ত কাগজপত্রের কাজ শেষ হলে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি পদক্ষেপের জন্য গিরিডিতে নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
নির্বাচনী গুলিচালনার ঘটনায় এই গ্রেফতারিকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের সম্পর্কেও তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে।
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…
BANGLAR JAGRAN DOT COM There is a reason for cheer in Asansol’s Sardapally. Jahnavi Sharma,…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পড়াশোনায় সাফল্যের মুকুটে নতুন পালক। ক্লাস একাদশের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রবিবার রাতে জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হল পুলিশ।…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রাতের অন্ধকারে 19 নম্বর জাতীয় সড়কের উপর ছিনতাইয়ের চেষ্টা রুখতে…
BANGLAR JAGRAN DOT COM KOLKATA - N. Franklin Jayakumar assumed charge as Chairman-cum-Managing Director (CMD)…