Asansol

অবৈধ বালি পাচারকাণ্ডে গ্রেফতার প্রেমপাল সিং, অন্ডাল বিমানবন্দর থেকে পাকড়াও জামুরিয়া পুলিশের

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

অবৈধ বালি পাচারকাণ্ডে তৃণমূল কংগ্রেস নেতা তথা জামুরিয়ার প্রাক্তন বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে প্রেমপাল সিংকে গ্রেফতার করল জামুরিয়া থানার পুলিশ। অন্ডাল বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, অবৈধভাবে বালি পাচারের অভিযোগের তদন্তে প্রেমপাল সিংয়ের নাম উঠে আসে। সেই সূত্রেই তাকে গ্রেফতার করা হয়। আগামীকাল তাকে আসানসোল আদালতে পেশ করা হবে। আদালতের কাছে পুলিশ তার হেফাজতের আবেদন করতে পারে বলে জানা গিয়েছে।


প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই প্রেমপাল সিংয়ের বহুলার বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় ৮০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনাকে ঘিরেও এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল।
এবার অবৈধ বালি পাচারকাণ্ডে প্রেমপাল সিংয়ের গ্রেফতারির ঘটনায় জামুরিয়া-সহ শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। পুরো ঘটনায় আরও কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

News Editor

Recent Posts

বীরভূমে ৫০৮ কোটি টাকার রাস্তা প্রকল্প, বদলাবে দুই জাতীয় সড়কের চেহারা! কোন কোন এলাকার উপর দিয়ে যাবে নতুন কাজ?

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বীরভূমের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় বদলের পথে কেন্দ্র। জেলার দুই…

4 days ago

“গান্ধী জয়ন্তীতে মাংস-মাটন বন্ধ! দোকান থেকে হোটেল—২ অক্টোবর কোথায় কী নিষেধাজ্ঞা?”

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। অহিংসার বার্তা স্মরণ করে এই…

6 days ago

बर्नपुर IISCO यूनियन चुनाव में BMS का दबदबा, भगवा गुलाल और बैंड-बाजे के साथ जश्न; 2189 वोट मिले, INTUC दूसरे स्थान पर

बंगलार जागरण डॉट कॉम संवाददाता आसनसोल- बर्नपुर के IISCO स्टील प्लांट में यूनियन की सदस्यता…

2 weeks ago

ইস্কোয় ইউনিয়ন ভোটে বড় ব্যবধানে বিএমএস, ২১৮৯ ভোট; দ্বিতীয় আইএনটিইউসি, উল্লাস

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল :- বার্ণপুরের ইস্কো স্টিল প্ল্যান্টে ইউনিয়নের সদস্যপদ যাচাইয়ের জন্য…

2 weeks ago

তৃতীয় লিঙ্গের দিদিদের হাতেই গণেশ পুজোর শুভ সূচনা, ধাদকায় ৩৬ বছরের ঐতিহ্যে সম্প্রীতির বার্তা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…

3 weeks ago

Asansol girl Jahnavi wins ₹1 lakh merit scholarship

BANGLAR JAGRAN DOT COM There is a reason for cheer in Asansol’s Sardapally. Jahnavi Sharma,…

3 weeks ago