বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
পাকিস্তানের নাগরিক পরিচয় গোপন করে জাল ভারতীয় নথি তৈরি করে এদেশে বসবাসের অভিযোগে হাবরা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রানা রউফ ওরফে ওয়াব আলাম। তিনি পাকিস্তানের বাসিন্দা বলে তদন্তকারীদের দাবি।
পুলিশ সূত্রে খবর, নেপাল হয়ে শিলিগুড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন রানা রউফ। এরপর নিজের পরিচয় গোপন করে ‘আলম’ নামে ভারতীয় পরিচয়পত্র-সহ বিভিন্ন জাল নথি তৈরি করেছিলেন বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে উত্তর ২৪ পরগনার হাবরা এলাকায় বসবাস করছিলেন তিনি।
গতকাল হাবরা থেকে STF তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উদ্ধার হওয়া নথির মধ্যে পাকিস্তানের নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্রও রয়েছে বলে দাবি তদন্তকারীদের।
রানা রউফকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা আরও একজনের সন্ধান পান বলে পুলিশ সূত্রে খবর। এরপর কলকাতার তপসিয়া এলাকা থেকে মোহাম্মদ ইজাজ নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে STF।
ধৃত দুই ব্যক্তির মধ্যে কী ধরনের যোগাযোগ ছিল, ভারতে জাল নথি তৈরির সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না এবং তাদের ভারতে প্রবেশের প্রকৃত উদ্দেশ্য কী ছিল—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ ধৃতদের মধ্যে রানা রউফকে বারাসত আদালতে পেশ করা হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে STF।
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বীরভূমের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় বদলের পথে কেন্দ্র। জেলার দুই…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। অহিংসার বার্তা স্মরণ করে এই…
बंगलार जागरण डॉट कॉम संवाददाता आसनसोल- बर्नपुर के IISCO स्टील प्लांट में यूनियन की सदस्यता…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল :- বার্ণপুরের ইস্কো স্টিল প্ল্যান্টে ইউনিয়নের সদস্যপদ যাচাইয়ের জন্য…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…
BANGLAR JAGRAN DOT COM There is a reason for cheer in Asansol’s Sardapally. Jahnavi Sharma,…