Asansol

আসানসোলে মেসির আগমন! ওয়াক্স মিউজিয়ামে উদ্বোধন বিশ্বকাপজয়ী তারকার জীবন্তসদৃশ মোমের মূর্তি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

ফুটবলপ্রেমীদের জন্য এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকল আসানসোল। শহরের বিশিষ্ট ভাস্কর সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে উদ্বোধন হল বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি-র জীবন্তসদৃশ মোমের মূর্তি। মূর্তিটির উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল দলের প্রাক্তন ফুটবলার বিশ্বজিৎ দাস, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চট্টোপাধ্যায়-সহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা।
ভাস্কর সুশান্ত রায় জানান, শুধুমাত্র ছবি দেখে এই মূর্তি তৈরি করতে তাঁর প্রায় দু’মাস সময় লেগেছে। কলকাতায় গিয়ে সরাসরি মেসিকে দেখতে না পারার আক্ষেপ থেকেই তাঁর মনে এই মূর্তি তৈরির স্বপ্নের জন্ম। রাজ্যে মেসিকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক তাঁকে ব্যথিত করেছিল বলেও জানান তিনি। সেই দুঃখ থেকেই তিনি সিদ্ধান্ত নেন এমন একটি মূর্তি তৈরি করবেন, যাতে সাধারণ মানুষ তাঁর ওয়াক্স মিউজিয়ামে এসে কাছ থেকে ‘মেসি’কে অনুভব করতে পারেন।
মন্ত্রী মলয় ঘটক ভাস্করের কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, এই ধরনের প্রতিভার যথাযথ সম্মান হওয়া উচিত। আগামী দিনে সুশান্ত রায় যেন তাঁর যোগ্য মর্যাদা পান, সে বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি।
মূর্তিটি এতটাই বাস্তবসম্মত যে প্রথম দর্শনেই অনেক দর্শনার্থী বিস্মিত হয়েছেন। ফুটবলপ্রেমীদের কাছে এটি নিঃসন্দেহে এক নতুন আকর্ষণ হয়ে উঠবে। এর মাধ্যমে আসানসোলের সাংস্কৃতিক মানচিত্রে যুক্ত হল আরও একটি উল্লেখযোগ্য সংযোজন বলে মনে করছেন শহরবাসী।।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

16 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago