Railway news

জসিডি–কলকাতা ট্রেন চালু ও শিয়ালদহ ইন্টারসিটি রবিবার চালানোর দাবিতে সরব যাত্রীরা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

রবিবার বন্ধ থাকায় চরম ভোগান্তির মুখে পড়লেন আসানসোল থেকে কলকাতা যাতায়াতকারী যাত্রীরা। নিয়ম অনুযায়ী রবিবার শিয়ালদহ স্টেশনগামী ইন্টারসিটি এক্সপ্রেস না চলায় বহু যাত্রীকে সমস্যায় পড়তে হয়। সপ্তাহের অন্য দিনের মতো রবিবারও প্রচুর মানুষ কলকাতায় যাতায়াত করলেও ট্রেন বন্ধ থাকায় ক্ষোভ ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।


রবিবার সকাল থেকেই স্টেশন এলাকায় দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। অনেকেই জরুরি কাজ, চিকিৎসা বা ব্যবসার প্রয়োজনে কলকাতা যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ট্রেন না থাকায় বিকল্প ব্যবস্থার খোঁজে হন্যে হয়ে ঘুরতে দেখা যায় বহু মানুষকে।
যাত্রীদের দাবি, সপ্তাহে মাত্র ছয়দিন নয়, সাতদিনই চালানো হোক শিয়ালদহ ইন্টারসিটি। এক যাত্রীর কথায়, “রেল যেন নিয়মের বাঁধন না মেনে সাধারণ মানুষের কথা ভাবুক। রবিবারও এই ট্রেন চালানো জরুরি।”
যাত্রীদের একাংশ প্রশ্ন তুলেছেন, যদি পাটনা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস রবিবার বিশেষ ট্রেন হিসেবে চালানো যায়, তাহলে আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি কেন চালানো যাবে না।
এছাড়াও দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা জসিডি-কলকাতা ট্রেন পুনরায় চালুর দাবিও তুলেছেন শিল্পাঞ্চলের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, এলাকার সাংসদ নিশিকান্ত দুবে-র কাছেও একাধিকবার দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কোনও উদ্যোগ চোখে পড়েনি।
বাসিন্দাদের মতে, জসিডি-কলকাতা ট্রেনটি পুনরায় চালু করা গেলে এবং আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি সপ্তাহের সাতদিন চালানো হলে শিল্পাঞ্চলের হাজার হাজার যাত্রী উপকৃত হবেন। এখন দেখার বিষয়, যাত্রীদের এই দাবির প্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

1 day ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

3 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago