Paschim Bardhaman

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে পাণ্ডবেশ্বরে ইরানি সম্প্রদায়ের শোক মিছিল

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর এলাকায় বসবাসকারী ইরানি সম্প্রদায়ের মানুষের মধ্যে। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার পাণ্ডবেশ্বরে একটি শোক মিছিলের আয়োজন করা হয়।
এদিন পাণ্ডবেশ্বরের ফুলবাগান মোড় থেকে রেলস্টেশন পর্যন্ত পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মোমবাতি জ্বালিয়ে শোক মিছিল করেন ইরানি সম্প্রদায়ের মানুষ। মিছিলে মহিলা ও পুরুষ উভয়েই অংশগ্রহণ করেন। শোক মিছিলে অংশগ্রহণকারীরা খামেনির স্মরণে শ্রদ্ধা জানান এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।
মিছিল চলাকালীন অংশগ্রহণকারীদের একাংশ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ছবি পুড়িয়ে এবং আমেরিকার পতাকা পায়ে মাড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, আমেরিকার নেতৃত্বে ইরানের ওপর দীর্ঘদিন ধরে নানা অত্যাচার চালানো হয়েছে। একই সঙ্গে ইজরায়েলের নেতৃত্বের বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানানো হয়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর সামনে আসে। তাঁর মৃত্যুর পর তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ শোক মিছিল ও সমাবেশে অংশ নেন। ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং ৭ দিনের ছুটি ঘোষণা করেছে। শিয়া অনুসারীরা তাঁর প্রতিকৃতি নিয়ে বিভিন্ন স্থানে শ্রদ্ধা নিবেদন করছেন।
তবে ইরানের কিছু অংশে তাঁর মৃত্যুকে কেন্দ্র করে ভিন্ন প্রতিক্রিয়াও দেখা গেছে, যেখানে কিছু মানুষ এই ঘটনাকে উদযাপন করেছে বলেও খবর সামনে এসেছে।

News Editor

Recent Posts

স্বরূপনগরে পরিবর্তন যাত্রার সভায় যুব ভাতা নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়ক অসীম সরকারের

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে বিজেপির পরিবর্তন যাত্রার সভায় বক্তব্য রাখতে…

12 hours ago

হোলির আনন্দে মর্মান্তিক পরিণতি: পুকুরে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যু দুর্গাপুরে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…

3 days ago

আবিরে রঙিন সৌভ্রাতৃত্ব — পুলিশ কর্মীদের মিলনমেলায় জমজমাট হোলি উদযাপন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…

3 days ago

ভোট ঘোষণার আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, শুরু হবে রুট মার্চে নজরদারি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…

7 days ago

অন্ডালে ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচি: জনকল্যাণ প্রকল্পে নতুন গতি, সরাসরি পরিষেবা পেলেন বাসিন্দারা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…

1 week ago

হায়না উদ্ধার ঘিরে আতঙ্ক, জামুরিয়ার চুরুলিয়ায় চাঞ্চল্য

পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

1 week ago