বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে শান্তিপূর্ণ ও হিংসামুক্ত পরিবেশ নিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। জারি করা এক নির্দেশিকায় ভোটের দু’দিন আগে থেকেই মোটরসাইকেল ব্যবহার ও চলাচলের উপর একাধিক কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
নির্দেশ অনুযায়ী, ভোটের দু’দিন আগে থেকে কোনও ধরনের মোটরবাইক র্যালি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলেও নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে চিকিৎসা সংক্রান্ত জরুরি প্রয়োজন বা বিশেষ পরিস্থিতিতে ছাড় রাখা হয়েছে।
শুধু তাই নয়, দিনের বেলাতেও (সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত) বাইকে পিলিয়ন রাইডিংয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যদিও চিকিৎসা, পারিবারিক কাজকর্ম বা স্কুল পড়ুয়াদের আনা-নেওয়ার ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে।
তবে ভোটের দিন কিছুটা শিথিলতা রাখা হয়েছে। ওইদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবারের সদস্যদের নিয়ে বাইকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে, মূলত ভোটদানে উৎসাহ বাড়ানোর উদ্দেশ্যে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কেউ যদি এই বিধিনিষেধের বাইরে যেতে চান, তাহলে স্থানীয় থানার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। ইতিমধ্যেই জেলা প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এই নিয়ম কঠোরভাবে কার্যকর করা হয় এবং সর্বস্তরে প্রচার চালানো হয়।
নির্বাচন কমিশনের মতে, অতীতে বহুবার বাইকবাহিনীর মাধ্যমে ভয় দেখানো, অশান্তি সৃষ্টি ও ভোট প্রভাবিত করার অভিযোগ উঠেছে। সেই অভিজ্ঞতা থেকেই এবারের এই কড়া পদক্ষেপ। কমিশনের লক্ষ্য একটাই—ভোটারদের জন্য নিরাপদ, নির্ভীক এবং অবাধ ভোটের পরিবেশ নিশ্চিত করা।
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…
BANGLAR JAGRAN DOT COM There is a reason for cheer in Asansol’s Sardapally. Jahnavi Sharma,…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পড়াশোনায় সাফল্যের মুকুটে নতুন পালক। ক্লাস একাদশের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রবিবার রাতে জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হল পুলিশ।…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রাতের অন্ধকারে 19 নম্বর জাতীয় সড়কের উপর ছিনতাইয়ের চেষ্টা রুখতে…
BANGLAR JAGRAN DOT COM KOLKATA - N. Franklin Jayakumar assumed charge as Chairman-cum-Managing Director (CMD)…