Asansol

NEET পরীক্ষার্থীদের সুবিধায় বিশেষ ট্রেন, অন্ডাল থেকে সাঁইথিয়া পর্যন্ত চলবে মেমু

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

২১ জুন রবিবার অনুষ্ঠিত হতে চলা NEET (স্নাতক)–২০২৬ পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে একাধিক বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলের আসানসোল ডিভিশন। পরীক্ষার্থীদের সুবিধার্থে কয়েকটি দূরপাল্লার ট্রেনে অস্থায়ী স্টপেজের পাশাপাশি অন্ডাল ও জসিডিহি থেকে বিশেষ মেমু ট্রেনও চালানো হবে।


রেল সূত্রে জানা গিয়েছে, ২১ জুন ২২৩২১ হুল এক্সপ্রেস অন্ডাল থেকে সিউড়ি পর্যন্ত সমস্ত স্টেশনে অস্থায়ীভাবে থামবে। একই দিনে ০৫৫৭৩ সরাইগড়–দেওঘর বিশেষ ট্রেন বাঁকা থেকে দেওঘর পর্যন্ত প্রতিটি স্টেশনে দাঁড়াবে। এর ফলে নীট পরীক্ষার্থীদের পাশাপাশি সাধারণ যাত্রীরাও উপকৃত হবেন।
বীরভূম জেলার যাত্রীদের সুবিধার্থে ওই দিন ০৩৫৩৯/০৩৫৪০ অন্ডাল–সাঁইথিয়া বিশেষ মেমু চালানো হবে। আট কোচের ট্রেনটি সকাল ১০টা ১৫ মিনিটে অন্ডাল থেকে ছেড়ে কাজোরাগ্রাম, সিদুলি, উখড়া, পাণ্ডবেশ্বর, ভীমগড়া, পাঁচরা, দুবরাজপুর, চিনপাই, কাচুজোড়, সিউড়ি, কুনুরি ও মহিষাদহরী স্টেশনে থেমে দুপুর ১২টা ১৫ মিনিটে সাঁইথিয়ায় পৌঁছবে। ফেরার পথে ট্রেনটি সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সাঁইথিয়া থেকে ছেড়ে রাত ৮টা ১৫ মিনিটে অন্ডালে পৌঁছবে।
অন্যদিকে ঝাড়খণ্ডের যাত্রীদের সুবিধার্থে ০৩৫৪১/০৩৫৪২ জসিডিহি–দুমকা বিশেষ মেমু চালানো হবে। ট্রেনটি সকাল ৯টা ৩০ মিনিটে জসিডিহি থেকে ছেড়ে দেওঘর, মোহনপুর, সিরসা নুনথর হল্ট, ঘোরমারা, ধনপতডিহ, চন্দনপাহাড়ি, বাসুকিনাথ, জামা এবং নতুন মদনপুর স্টেশনে থেমে সকাল ১১টা ১৫ মিনিটে দুমকায় পৌঁছবে। ফেরার পথে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দুমকা থেকে ছেড়ে রাত ৮টা ১৫ মিনিটে জসিডিহিতে পৌঁছবে।
নীট (স্নাতক)–২০২৬ পরীক্ষায় অংশগ্রহণকারী বিপুল সংখ্যক পরীক্ষার্থীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই এই বিশেষ ট্রেন পরিষেবার ব্যবস্থা করেছে পূর্ব রেলের আসানসোল ডিভিশন। পরীক্ষার্থী ও অন্যান্য যাত্রীদের সুবিধাজনক যাত্রার জন্য আগাম পরিকল্পনা করে এই বিশেষ ট্রেন পরিষেবার সদ্ব্যবহার করার আবেদন জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

News Editor

Recent Posts

মা ঘাঘর বুড়ী মন্দিরে ধর্মচক্র সেবা সমিতির বিজয়া সম্মিলনী, প্রধান অতিথি বিধায়ক কৃষ্ণেন্দু

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বিজয়ার আবহে সম্প্রীতি ও সৌজন্যের বার্তা নিয়ে আসানসোলের মা ঘাঘর…

1 day ago

দুর্গাপুজো মিটতেই ছটের প্রস্তুতি, ঘাট পরিদর্শনে কৃষ্ণেন্দু

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা দুর্গাপুজো মিটতেই এবার ছটপুজোর প্রস্তুতিতে তৎপরতা শুরু করলেন আসানসোল উত্তরের…

2 weeks ago

শারদোৎসবের আবহে বই প্রকাশের আসর, স্মরণে গল্পকার স্বপন ঘোষচৌধুরী

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা উৎসবের আনন্দে যখন মেতে উঠেছে চারপাশ, তখনই বই ও সাহিত্যকে…

2 weeks ago

পালাবদলের পর উন্নয়নের পথে গতি? অরেঞ্জ লাইনে বেলেঘাটা–আইটি সেন্টার অংশে প্রথম ট্রায়াল রান, কলকাতা মেট্রোয় নতুন মাইলফলক

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা কলকাতার মেট্রো সম্প্রসারণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কবি সুভাষ–জয় হিন্দ…

4 weeks ago