Railway news

EDEN GARDENS পর্যন্ত বাড়ছে কলকাতা মেট্রোর পার্পল লাইন, মিলতে পারে নতুন স্টেশন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

কলকাতা মেট্রোর জোকা-এসপ্ল্যানেড পার্পল লাইন আরও সম্প্রসারণের প্রস্তাব গৃহীত হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, এসপ্ল্যানেড থেকে প্রায় ১.২ কিলোমিটার বাড়িয়ে লাইনটি ইডেন গার্ডেন্স পর্যন্ত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সম্প্রসারণের পথে একটি নতুন মেট্রো স্টেশন ‘ইডেন গার্ডেন্স’ তৈরিরও প্রস্তাব রয়েছে।


প্রস্তাবিত প্রকল্পে ইডেন গার্ডেন্স স্টেশনের পর ক্রসওভারের সঙ্গে দুটি ২৫০ মিটার দীর্ঘ স্ট্যাবলিং লাইন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এর ফলে ট্রেন পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সুবিধা আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
রেল সূত্রে জানা গিয়েছে, ফেরি পরিষেবার যাত্রী, ইডেন গার্ডেন্স সার্কুলার রেলওয়ে স্টেশনের যাত্রী এবং ঐতিহাসিক ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে আগত দর্শকদের সুবিধার কথা মাথায় রেখেই এই সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে। বিশেষ করে বড় ক্রিকেট ম্যাচ ও অন্যান্য অনুষ্ঠানের সময় যাত্রী পরিবহণে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
ইতিমধ্যেই কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ এই প্রস্তাবে সম্মতি দিয়েছে। তবে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে রেল মন্ত্রক তথা রেল বোর্ড, নয়াদিল্লি। অনুমোদন মিললেই প্রকল্পের পরবর্তী পদক্ষেপ শুরু হবে বলে জানা গিয়েছে।
এই সম্প্রসারণ বাস্তবায়িত হলে কলকাতার গণপরিবহণ ব্যবস্থায় আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে বলে মনে করছেন পরিবহণ বিশেষজ্ঞরা।

News Editor

Recent Posts

রেল হাসপাতাল থেকে নিখোঁজ ৮০ বছরের রোগী, রাতভর তল্লাশিতে পাশে কৃষ্ণেন্দু! সকালে ইসমাইল থেকে উদ্ধার, স্বস্তিতে পরিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল হাসপাতালের ওয়ার্ড থেকে নিখোঁজ ৮০ বছরের এক বৃদ্ধ রোগী।…

16 hours ago

২০১১-র পর ফের লাল পতাকার উড়ান! জামুড়িয়ায় সিপিএমের নতুন পার্টি অফিস উদ্বোধন, রাজ্যে পালাবদলের পর কি ফিরছে রাজনৈতিক স্বাধীনতার পরিবেশ?

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা দীর্ঘ ১৫ বছরের রাজনৈতিক পালাবদলের পর জামুড়িয়ার শ্রীপুরে ফের নতুন…

2 days ago

ডিজিটাল পরিষেবায় জাতীয় মঞ্চে বাংলার জয়! PM SVANidhi সম্মানে প্রথম পশ্চিমবঙ্গ, দুর্গাপুরের সাফল্যে দিল্লিতে পুরস্কার নিলেন অগ্নিমিত্রা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল ব্যবস্থার সঙ্গে যুক্ত করার স্বীকৃতি।…

3 days ago

প্রয়াণে থামল দীর্ঘ সাধনাপথ, জ্ঞান ও আধ্যাত্মিকতার আলো রেখে চলে গেলেন স্বামী ভজনানন্দজী মহারাজ

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রামকৃষ্ণ মঠ ও মিশনের আকাশে নেমে এল শোকের ছায়া। নিভে…

6 days ago

পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন রেল কারখানা থেকে ফের ১৯২টি পদ স্থানান্তরের নির্দেশ রেল বোর্ডের, তীব্র ক্ষোভ কর্মী মহলে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা (সিএলডব্লু) থেকে আরও ১৯২টি নন-গেজেটেড (NG)…

7 days ago

পুলিশকে গুলি করলে বাতাসা খাওয়াবে না পুলিশ, অপরাধীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বীরভূমপুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর কড়া ভাষায় হুঁশিয়ারি…

1 week ago