Asansol

জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রেলারে ডাম্পারের ধাক্কা, কেবিনে আটকে চালক

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। আসানসোলের রানিগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুক এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে ধাক্কা মেরে ডাম্পারের কেবিনে আটকে পড়লেন চালক। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ১৬ চাকার ডাম্পার দ্রুত গতিতে যাওয়ার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় ডাম্পারের কেবিন দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভিতরে আটকে পড়েন।


ক্রেন এনে কেবিন টেনে গুরুতর জখম চালককে উদ্ধার করা হয়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

News Editor

Recent Posts

মা ঘাঘর বুড়ী মন্দিরে ধর্মচক্র সেবা সমিতির বিজয়া সম্মিলনী, প্রধান অতিথি বিধায়ক কৃষ্ণেন্দু

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বিজয়ার আবহে সম্প্রীতি ও সৌজন্যের বার্তা নিয়ে আসানসোলের মা ঘাঘর…

1 day ago

দুর্গাপুজো মিটতেই ছটের প্রস্তুতি, ঘাট পরিদর্শনে কৃষ্ণেন্দু

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা দুর্গাপুজো মিটতেই এবার ছটপুজোর প্রস্তুতিতে তৎপরতা শুরু করলেন আসানসোল উত্তরের…

2 weeks ago

শারদোৎসবের আবহে বই প্রকাশের আসর, স্মরণে গল্পকার স্বপন ঘোষচৌধুরী

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা উৎসবের আনন্দে যখন মেতে উঠেছে চারপাশ, তখনই বই ও সাহিত্যকে…

2 weeks ago

পালাবদলের পর উন্নয়নের পথে গতি? অরেঞ্জ লাইনে বেলেঘাটা–আইটি সেন্টার অংশে প্রথম ট্রায়াল রান, কলকাতা মেট্রোয় নতুন মাইলফলক

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা কলকাতার মেট্রো সম্প্রসারণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কবি সুভাষ–জয় হিন্দ…

4 weeks ago