Paschim Bardhaman

রানীগঞ্জের অঞ্জনা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, জনবহুল এলাকায় ফার্নিচার দোকানে আগুনে লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

রানীগঞ্জের অঞ্জনা এলাকায় একটি ফার্নিচারের দোকানে গভীর রাতে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জনবহুল এলাকায় আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার রাতে প্রায় ১০টা নাগাদ দোকান থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা দ্রুত দমকল বিভাগকে খবর দেন।


খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। স্থানীয় মানুষজন, পুলিশ প্রশাসন এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর রাত প্রায় ২টো নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই দোকানের ভেতরে থাকা কাঠ ও অন্যান্য দাহ্য সামগ্রীতে আগুন লাগে। এরপর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা দোকানে।
এই ঘটনায় দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের অনুমান, লক্ষাধিক টাকার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে দিনের আলো ফোটার পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
এলাকাবাসীদের দাবি, সময়মতো দমকল বাহিনী ঘটনাস্থলে না পৌঁছালে আগুন আশেপাশের বাড়ি ও দোকানগুলিতেও ছড়িয়ে পড়তে পারত এবং পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত। দ্রুত পদক্ষেপের জন্য দমকল কর্মীদের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় বাসিন্দারা।
ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

News Editor

Recent Posts

পালাবদলের পর উন্নয়নের পথে গতি? অরেঞ্জ লাইনে বেলেঘাটা–আইটি সেন্টার অংশে প্রথম ট্রায়াল রান, কলকাতা মেট্রোয় নতুন মাইলফলক

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা কলকাতার মেট্রো সম্প্রসারণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কবি সুভাষ–জয় হিন্দ…

6 days ago

বীরভূমে ৫০৮ কোটি টাকার রাস্তা প্রকল্প, বদলাবে দুই জাতীয় সড়কের চেহারা! কোন কোন এলাকার উপর দিয়ে যাবে নতুন কাজ?

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বীরভূমের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় বদলের পথে কেন্দ্র। জেলার দুই…

2 weeks ago

“গান্ধী জয়ন্তীতে মাংস-মাটন বন্ধ! দোকান থেকে হোটেল—২ অক্টোবর কোথায় কী নিষেধাজ্ঞা?”

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। অহিংসার বার্তা স্মরণ করে এই…

2 weeks ago

बर्नपुर IISCO यूनियन चुनाव में BMS का दबदबा, भगवा गुलाल और बैंड-बाजे के साथ जश्न; 2189 वोट मिले, INTUC दूसरे स्थान पर

बंगलार जागरण डॉट कॉम संवाददाता आसनसोल- बर्नपुर के IISCO स्टील प्लांट में यूनियन की सदस्यता…

3 weeks ago

ইস্কোয় ইউনিয়ন ভোটে বড় ব্যবধানে বিএমএস, ২১৮৯ ভোট; দ্বিতীয় আইএনটিইউসি, উল্লাস

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল :- বার্ণপুরের ইস্কো স্টিল প্ল্যান্টে ইউনিয়নের সদস্যপদ যাচাইয়ের জন্য…

3 weeks ago

তৃতীয় লিঙ্গের দিদিদের হাতেই গণেশ পুজোর শুভ সূচনা, ধাদকায় ৩৬ বছরের ঐতিহ্যে সম্প্রীতির বার্তা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…

1 month ago