বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। আসানসোলের রানিগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুক এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে ধাক্কা মেরে ডাম্পারের কেবিনে আটকে পড়লেন চালক। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ১৬ চাকার ডাম্পার দ্রুত গতিতে যাওয়ার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় ডাম্পারের কেবিন দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভিতরে আটকে পড়েন। ক্রেন এনে কেবিন টেনে গুরুতর জখম চালককে উদ্ধার করা হয়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading… Related Post navigation নিগম রাজনীতিতে ‘উইকেট পতন’ শুরু? তৃণমূল কাউন্সিলরের ইস্তফায় জোর জল্পনা আসানসোলে