বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
টানা ১৮ দিনের পুলিশি হেফাজতের পর অবশেষে জামিন পেলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহ-সভাপতি ভোলা সিং। বুধবার আসানসোল আদালত তাঁর জামিন মঞ্জুর করে। একইসঙ্গে অভিযুক্ত পিন্টু সিংও জামিন পান।
গত ১৮ জুন ভোলা সিং গ্রেফতার হওয়ার পর থেকে একের পর এক মামলায় তাঁকে আদালতে পেশ করা হচ্ছিল। ১৯ জুন থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন মামলায় নাম জড়িয়ে পড়ায় প্রতিবারই আদালত তাঁকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। তবে বুধবার আদালতে পেশ করার সময় তাঁর বিরুদ্ধে নতুন কোনও মামলা দায়ের করা হয়নি। পাশাপাশি, আগে দায়ের হওয়া মামলাগুলির তদন্তেও উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় আদালত জামিন মঞ্জুর করে বলে জানা যায়।
এই প্রসঙ্গে আইনজীবী শেখর কুন্ডু জানান, বিচারক মামলার নথি ও তদন্তের অগ্রগতি বিবেচনা করেই জামিনের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর দাবি, ভোলা সিংয়ের বিরুদ্ধে যে অভিযোগগুলি আনা হয়েছে, তার অধিকাংশই ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ের ঘটনাকে কেন্দ্র করে। তিনি আরও বলেন, ওই সময়কার ঘটনাকে ঘিরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তেও এই অভিযোগগুলির উল্লেখ নেই বলেই আদালত সমস্ত বিষয় বিবেচনা করেছে।
উল্লেখ্য, ১৮ জুন থেকে এ পর্যন্ত ভোলা সিং ও অন্যান্যদের বিরুদ্ধে মোট ছয়টি মামলায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগগুলির মধ্যে অস্ত্র আইনের ধারাও যুক্ত করা হয়। যদিও তদন্তে এখনও পর্যন্ত অভিযোগে উল্লেখিত অস্ত্র উদ্ধারের মতো গুরুত্বপূর্ণ অগ্রগতি না হওয়ার বিষয়টি আদালতের নজরে এসেছে বলে আইন মহলের একাংশের ধারণা।
পাথর খাদান সংক্রান্ত মামলায় গ্রেফতারের পর ভোলা সিংয়ের বিরুদ্ধে হুমকি, ভাঙচুর, অর্থ আদায়, মহিলাদের অসম্মান-সহ একাধিক অভিযোগ আনা হয়েছিল। যদিও তিনি জামিন পেয়েছেন, সংশ্লিষ্ট মামলাগুলির বিচারপ্রক্রিয়া আইন অনুযায়ী চলবে।
এদিকে আদালত থেকে মুক্তি পাওয়ার পর ভোলা সিং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে ভিনরাজ্যের উদ্দেশে রওনা দিয়েছেন বলে সূত্রের খবর।
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বীরভূমের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় বদলের পথে কেন্দ্র। জেলার দুই…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। অহিংসার বার্তা স্মরণ করে এই…
बंगलार जागरण डॉट कॉम संवाददाता आसनसोल- बर्नपुर के IISCO स्टील प्लांट में यूनियन की सदस्यता…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল :- বার্ণপুরের ইস্কো স্টিল প্ল্যান্টে ইউনিয়নের সদস্যপদ যাচাইয়ের জন্য…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…
BANGLAR JAGRAN DOT COM There is a reason for cheer in Asansol’s Sardapally. Jahnavi Sharma,…