বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা মালদা: বুধবার রাতে আচমকা বিকট বিস্ফোরণে কেঁপে উঠল মালদার কালিয়াচক। বিস্ফোরণের জেরে আগুনে ঝলসে গুরুতর জখম হলেন একই পরিবারের চার নাবালক-সহ মোট সাতজন। ঘটনাকে ঘিরে রাতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কালিয়াচকের সুজাপুরের বালুপুর বাগানবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে আখিরুল ইসলামের বাড়িতেই আচমকা বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের টালির বাড়িগুলিও কেঁপে ওঠে। বিস্ফোরণের পর বাড়িতে আগুন ধরে যায়। সেই আগুনে ঝলসে যান একই পরিবারের চার নাবালক-সহ মোট সাতজন।ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে রাতেই মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। শুরু হয় তদন্ত। স্থানীয়দের একাংশের প্রাথমিক দাবি, রান্নার গ্যাসের সিলিন্ডার থেকেই বিস্ফোরণ এবং পরবর্তীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে পুলিশের তরফে এখনও বিস্ফোরণের সঠিক কারণ নিশ্চিত করা হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আখিরুল ইসলামের বাড়িতেই বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণের প্রকৃতি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরীক্ষা করছে পুলিশ। রান্নার গ্যাসের কারণে এই বিস্ফোরণ ঘটেছে, নাকি অন্য কোনও কারণে বিস্ফোরণ হয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে।গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সম্ভাবনার পাশাপাশি বিস্ফোরক ব্যবহারের কোনও যোগ রয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছে তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে কী কী নমুনা সংগ্রহ করা হয়েছে এবং বিস্ফোরণের প্রকৃত কারণ কী, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা স্পষ্ট নয়।চার নাবালক-সহ একই পরিবারের সাতজন আহত হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্তের দিকেই এখন নজর স্থানীয়দের। Share Post WhatsApp Email Print Messenger Like this:Like Loading… Related Post navigation Jalpaiguri: মেটেলি ব্লকের দুই চা বাগান থেকে খাঁচাবন্দি অবস্থায় উদ্ধার দুই চিতাবাঘ