নিজস্ব সংবাদদাতা :- আসানসোলে বসে বিদেশী নাগরিকদের প্রতারণার ছক। বিশেষ সূত্রে খবর পেয়ে এই প্রতারণা চক্রের হদিশ পেল আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার থানার ইন্সপেক্টর বিশ্বজিৎ মুখোপাধ্যায়। তারা জানতে পারে, রীতিমত কল সেন্টার খুলে কানাডা,আমেরিকা সহ বিভিন্ন দেশের নাগরিকদের অ্যান্টি ভাইরাস বিক্রির ছক করে টাকা নিয়ে প্রতারণা করত।।
আসানসোল সাইবার থানার পুলিশ এই ছ’জনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি এসএসডি ও হার্ড ডিস্ক। পুলিশ জানিয়েছে, আমেরিকার কোনও প্রতারণা সংস্থার সাব এজেন্ট হয়ে এরা কাজ করত। আমেরিকার ওই সংস্থা ওই দেশের নাগরিকদের জাঙ্ক মেইল পাঠাত। তাতে ভয় দেখানো হত, তাদের সিস্টেম ক্র্যাস করতে পারে। কম্পিউটারে অ্যান্টি ভাইরাস নেওয়ার জন্য ফোন নম্বর দেওয়া হত ওই মেইলে৷ বিদেশী নাগরিকরা ওই নম্বরে ফোন করলেই প্রতারকদের খপ্পরে পড়ত। সেই ফোনগুলি আসানসোলের ওই কল সেন্টারে আসত। টেলি কলাররাও নিজেদের নাম পরিবর্তন করে বিদেশীদের নাম নিয়ে ফোন করত। পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এই আন্তর্জাতিক প্রতারণা চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা জানার চেষ্টা করছে পুলিশ
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…
পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…