Paschim Bardhaman

টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো আসানসোল স্টেডিয়ামে,মন্ত্রী মলয় ঘটক করলেন উদ্বোধন।

স্পোর্টস সংবাদদাতা, আসানসোল : টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল আসানসোলে। আসানসোল সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই খেলার আয়োজন করা হয়। ৮ টি দল নিয়ে পঞ্চম বর্ষ দেবব্রত চ্যাটার্জি ও শংকর চ্যাটার্জী স্মরণে এই টুর্নামেন্ট হয়। প্রথম দিনের খেলায় সিদ্ধেশ্বরী ক্রিকেট একাডেমি ১১ রানে জয়লাভ করে, পরাজিত হয় ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাব।


সিদ্ধেশ্বরী ক্রিকেট একাডেমী টসে জিতে প্রথম ব্যাট করে। তারা ৮ উইকেট হারিয়ে ১৫৩ রান করে। ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে কেবলমাত্র 142 রান করতে পারে। ফলে ফ্রেন্ড ইউনাইটেড ক্লাব ১১ রানে পরাজিত হয়। এই খেলা দুটি পরিচালনার দায়িত্বে ছিলেন আমজাদ খান ও সেলিম আকতার এবং স্কোরার ছিলেন মোহন প্রসাদ।


টুর্নামেন্টটি উদ্বোধন করেন রাজ্যের আইন ও বিচার মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও মেয়র পরিষদ গুরুদাস চট্টোপাধ্যায়। এছাড়া স্থানীয় কাউন্সিলর মৌসুমি বোস,শ্রাবণী বিশ্বাস, সংগঠনের ভাইস-প্রেসিডেন্ট হরিনারায়ণ মিশ্র, শ্যামল মুখার্জি, পবন গুটগুটিয়া,তুহিন মুখার্জি, উতপল রায় চৌধুরী, সোমেশ্বর দাঁ,নির্মল সরকার,বিনয় মিশ্র,বনশ্রী সেনগুপ্ত, সুমিতা রায় চৌধুরী, জিতেন দাস, মহম্মদ সাহাবাদ।
এদিন অমিত রুদ্র, সৌরভ মিত্র,অমিত সিং,বিশ্বজিৎ দাস,মানস মিত্র দের সম্বোর্ধনা দেওয়া হয়।

 

News Editor

Recent Posts

হোলির আনন্দে মর্মান্তিক পরিণতি: পুকুরে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যু দুর্গাপুরে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…

11 hours ago

আবিরে রঙিন সৌভ্রাতৃত্ব — পুলিশ কর্মীদের মিলনমেলায় জমজমাট হোলি উদযাপন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…

13 hours ago

ভোট ঘোষণার আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, শুরু হবে রুট মার্চে নজরদারি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…

5 days ago

অন্ডালে ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচি: জনকল্যাণ প্রকল্পে নতুন গতি, সরাসরি পরিষেবা পেলেন বাসিন্দারা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…

6 days ago

হায়না উদ্ধার ঘিরে আতঙ্ক, জামুরিয়ার চুরুলিয়ায় চাঞ্চল্য

পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

7 days ago

Raniganj: কূড়েদানে মিলল বিপুল ভোটার কার্ড, ভোটের আগে আসানসোলে চাঞ্চল্য

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…

7 days ago