Paschim Bardhaman

ওয়েষ্ট বেঙ্গল মেডিক্যাল এন্ড সেলস রিপ্রেজেনটেটিভ ইউনিয়নের সম্মেলনে ভৈরব সূত্রধর সম্পাদক ও প্রকাশ মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছেন।

বাঙ্গলার জাগরন.COM সংবাদদাতা

মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে এবার চিকিৎসা জগতের ওষুধ পত্র নিয়ে করা হলো ভয়াবহ দাবি। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের গির্জা পাড়ায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হল। সেখানেই এদিন সম্মেলনের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের জেলা নেতা বলরাম চ্যাটার্জী, নিজের বক্তব্যে দাবি করলেন, মোদি সরকার আদানি আম্বানি সহ কর্পোরেট সংস্থার দালালি করছে।

ঔষধের দামের উপর জিএসটি তুলে দেওয়া হচ্ছে না যারা ভারতীয় নাগরিকদের প্রতি বঞ্চনা করা হচ্ছে। তার দাবি ইলেকট্রল বণ্ডের মাধ্যমে টাকা লেনদেনের কারণে জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি হচ্ছে, আর তার সাথেই ওষুধের কালোবাজারি বাড়ছে। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে জাল ঔষধ, স্যালাইন এর বরাত পাওয়ার পরও অসাধু ব্যবসায়ীরা ছাড় পেয়ে যাচ্ছে। উপস্থিত প্রতিনিধিরা দাবি করেন, মেডিক্যাল রিপ্রেজেনটেটিভদের কাজের সময়, নূন্যতম মজুরি সহ বিধিবদ্ধ কাজের নিয়মাবলি চালু করতে হবে। অনলাইনে ঔষধের দামে ছাড় দিয়ে গুণগত মান বজায় রাখছে না। সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে।
সম্মেলন মঞ্চ থেকে ২০ এপ্রিল ব্রিগেডে শ্রমিক কৃষক ঐক্যের সমাবেশে মেডিক্যাল রিপ্রেজেনটেটিভরা উপস্থিত হওয়ার শপথ নেন। সম্মেলনে বিশেষভাবে উপস্থিত হয়ে নিজেদের কথা তুলে ধরেন রাজ্য নেতা সুদীপ ব্যানার্জি ,সঞ্জয় সান্যাল সহ আরো অনেকে । তারা অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রতিদিন সদস্যদের জীবন জীবিকার উপর যে আক্রমণ হচ্ছে তা সংগঠিতভাবেই লড়াই আন্দোলনের মাধ্যমেই প্রতিহত করতে হবে। জানা গেছে এদিনের এই সম্মেলন মঞ্চ থেকে থেকে ১০ জনের কমিটি নির্বাচন হয়, যেখানে এদিন এই নির্বাচন থেকে ভৈরব সূত্রধর সম্পাদক ও প্রকাশ মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামীতে তাদের যে কর্মকাণ্ড রয়েছে সে সম্পর্কেও তারা নিজেদের মতামত স্পষ্ট করেছেন। একইভাবে ইতিমধ্যে কোন কোন বিষয়ে তারা সাফল্য লাভ করেছে তাও তাদের বক্তব্যে স্পষ্ট করেন নেত্রী স্থানীয়রা।

News Editor

Recent Posts

হোলির আনন্দে মর্মান্তিক পরিণতি: পুকুরে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যু দুর্গাপুরে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…

9 hours ago

আবিরে রঙিন সৌভ্রাতৃত্ব — পুলিশ কর্মীদের মিলনমেলায় জমজমাট হোলি উদযাপন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…

12 hours ago

ভোট ঘোষণার আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, শুরু হবে রুট মার্চে নজরদারি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…

4 days ago

অন্ডালে ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচি: জনকল্যাণ প্রকল্পে নতুন গতি, সরাসরি পরিষেবা পেলেন বাসিন্দারা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…

5 days ago

হায়না উদ্ধার ঘিরে আতঙ্ক, জামুরিয়ার চুরুলিয়ায় চাঞ্চল্য

পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

7 days ago

Raniganj: কূড়েদানে মিলল বিপুল ভোটার কার্ড, ভোটের আগে আসানসোলে চাঞ্চল্য

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…

7 days ago