Paschim Bardhaman

বিবাহ বহির্ভূত সম্পর্ক! একই দড়িতে আত্মঘাতী যুবক ও যুবতী।

বাঙ্গলার জাগরন.COM সংবাদদাতা

“পশ্চিম বর্ধমানের অন্ডালের দক্ষিণখন্ড গ্রামের জরুলী বাউরী পাড়া এলাকায় উদ্ধার হল যুগলের মৃতদেহ । নির্মাণীয়মান বাড়ি থেকে গলায় ফাঁস লাগা অবস্থায় দেহ উদ্ধার হয় । ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য ।

যুগলের আত্মঘাতীর প্রতীকী ছবি
রবিবার বিকেলে দক্ষিণখন্ড
গ্রামের জরুলী বাউরী পাড়া এলাকায় একটি নির্মাণীয়মান বাড়ি থেকে উদ্ধার হয় যুগলের মৃতদেহ । মৃতদের নাম লক্ষী বাউরী (২০) ও সুমেন বাউর (২১) । বাড়ির ভিতর একই দড়িতে গলায় ফাঁস লাগা অবস্থায় দুজনকে উদ্ধার করা হয় । চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ।”
“স্থানীয় সূত্রে জানা যায় একই পাড়ার বাসিন্দা সুমন। সে অবিবাহিত হলেও মৃত লক্ষী বিবাহিত । দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল । সম্পর্কের টানাপোড়েনের কারণেই দু’জন আত্মঘাতী হয়েছে বলে স্থানীয়দের ধারণা ।
যুগলের আত্মহত্যার ঘটনাই এলাকায় নেমেছে শোকের ছায়া । দক্ষিণখন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান অনন্ত ঘোষ বলেন খুবই দুঃখজনক ঘটনা । সম্পর্কের টানাপোড়েনের কারণে এই ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কিছু রয়েছে সে বিষয়ে অনন্ত বাবু বলেন পুলিশি তদন্তে বিষয়টি পরিষ্কার হবে ।”

News Editor

Recent Posts

হোলির আনন্দে মর্মান্তিক পরিণতি: পুকুরে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যু দুর্গাপুরে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…

13 hours ago

আবিরে রঙিন সৌভ্রাতৃত্ব — পুলিশ কর্মীদের মিলনমেলায় জমজমাট হোলি উদযাপন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…

15 hours ago

ভোট ঘোষণার আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, শুরু হবে রুট মার্চে নজরদারি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…

5 days ago

অন্ডালে ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচি: জনকল্যাণ প্রকল্পে নতুন গতি, সরাসরি পরিষেবা পেলেন বাসিন্দারা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…

6 days ago

হায়না উদ্ধার ঘিরে আতঙ্ক, জামুরিয়ার চুরুলিয়ায় চাঞ্চল্য

পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

7 days ago

Raniganj: কূড়েদানে মিলল বিপুল ভোটার কার্ড, ভোটের আগে আসানসোলে চাঞ্চল্য

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…

1 week ago