Kolkata

নাম ঘোষণা বিজেপির ২৫ জেলা সভাপতির। এবার রাজ্য সভাপতি কে হবেন সেদিকেই তাকিয়ে সকলে।

বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা

কো কনভেনার কে করা হল আসানসোল জেলা সভাপতি। গোষ্ঠী দন্ধ আটকানোর জন্যই রাজ্য স্তরের নেতাকে দায়িত্ব দেওয়া হলো জেলার! রাজ্য জুড়ে বেশির ভাগ ক্ষেত্রেই দলের কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে! দক্ষিণ বঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বেশ কিছু জেলায় সভাপতি পদে এভাবেই বদল করেছে বিজেপি। তাৎপর্যপূর্ণ ভাবে, ২৫টি জেলায় দলের ‘নীতি’ মেনেই বিধায়কদের সভাপতির দায়িত্ব দেননি বিজেপি শীর্ষ নেতৃত্ব।।


দোলের দিন, শুক্রবার রাতে দলের ৪৩টি সাংগঠনিক জেলার মধ্যে ২৫টি জেলার সভাপতিদের নাম ঘোষণা করল বিজেপি। এর মধ্যে নতুন নাম ১৭টি। বিজেপি সূত্রের বক্তব্য, সাংগঠনিক জেলার মধ্যে ৫০% বা তার বেশি সভাপতি ঠিক হয়ে গেলে দলের রাজ্য সভাপতি ঘোষণায় নিয়মের বাধা থাকে না। জেলা সভাপতিদের প্রাথমিক তালিকা প্রকাশের পরে এ বার বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা নিয়ে জল্পনা বাড়ল। বিজেপির তালিকা অনুযায়ী, দক্ষিণবঙ্গের আসানসোল, কলকাতা উত্তর শহরতলি, হাওড়া সদর-সহ কয়েকটি সাংগঠনিক জেলায় সভাপতি পদে বদল হয়েছে। একই ভাবে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদহ উত্তর ও দক্ষিণের মতো উত্তরবঙ্গের বিভিন্ন সাংগঠনিক জেলায় সভাপতি পদে পরিবর্তন এসেছে। সূত্রের খবর, উত্তর দিনাজপুর, ডায়মন্ড হারবার, মথুরাপুর, আলিপুরদুয়ারের মতো বেশ কিছু জেলায় ঐকমত্য না হওয়ায় মনোনয়ন জমা পড়েনি। আর সাংগঠনিক রীতি মেনে ৫০% মণ্ডল তৈরি না হওয়ায় ব্যারাকপুর, যাদবপুর, বনগাঁ ও দার্জিলিঙে জেলা সভাপতিদের নাম ঘোষণা হয়নি।।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

15 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

2 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago