Paschim Bardhaman

আসানসোলে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! জেলা সভাপতি নরেনের বিরুদ্ধে ফেসবুক লাইভে বিস্ফোরক অভিযোগ ভি শিবদাসনের

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল, ১৭ জুন, ২০২৫: আসানসোল: পশ্চিম বর্ধমানের রাজনৈতিক মহলে তীব্র শোরগোল। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে ফেসবুক লাইভে বিস্ফোরক অভিযোগ এনেছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক ভি শিবদাসন। নরেনের বিরুদ্ধে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দলের সর্বনাশ ডেকে আনার অভিযোগ তুলে শাসক দলের অন্দরের গোষ্ঠীকোন্দল এখন প্রকাশ্যে চলে এসেছে।

ভি শিবদাসন, যিনি দলের প্রবীণ নেতা এবং জেলা পরিষদের মেন্টর, ফেসবুক লাইভে নরেন্দ্রনাথকে “অহংকারী” ও “স্বার্থপর” বলে আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেছেন, নরেন বিজেপির সঙ্গে “এডজাস্ট” করে চলছেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন। এমনকি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট পাওয়ার জন্য তলে তলে যোগাযোগ করেছিলেন বলেও দাবি করেছেন শিবদাসন। তিনি প্রশ্ন তুলেছেন, নরেনের জেলা সভাপতি হওয়ার যোগ্যতা আছে কি না।

শিবদাসন আরও উল্লেখ করেছেন, আসানসোল লোকসভা উপনির্বাচনে নরেনের কেন্দ্র পাণ্ডবেশ্বর থেকে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা ১ লাখ ভোটে লিড পেলেও, দুই বছর পর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সেই লিড কমে মাত্র ৪০ হাজার হয়ে যায়। এই ৬০ হাজার ভোট কমে যাওয়ার কারণ কী, তা নিয়ে নরেনের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

এই ঘটনায় বিজেপি নেতা জিতেন তেওয়ারি দাবি করেছেন, ভি শিবদাসন সত্য কথা সামনে এনেছেন। তবে তিনি বলেন, “নরেনের মতো অত্যাচারী ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে বিজেপিতে স্থান দেওয়া হবে না।” এছাড়াও, বিজেপির পাণ্ডবেশ্বরের বিভিন্ন নেতৃত্ব জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যকে লিখিতভাবে জানিয়েছে, যেন নরেন চক্রবর্তীকে বিজেপিতে না নেওয়া হয়। পাশাপাশি, এই বিষয়টি তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসমক্ষে প্রকাশ করেছে।

নরেন্দ্রনাথ চক্রবর্তী এই অভিযোগের প্রতিক্রিয়ায় বলেন, “দাশুদা আমার দলের সিনিয়র নেতা। এর বেশি কিছু বলব না।” তবে সন্ধ্যা থেকে তৃণমূলের একাংশের কর্মী ও সমর্থকরা শিবদাসনের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় তারা দাবি করছেন, শিবদাসন নিজে যখন জেলা সভাপতি ছিলেন, তখন ভোটে পরাজয়ের ইতিহাস রয়েছে। এমনকি তার বাড়ি কেরলে বলে ব্যক্তিগত আক্রমণও করা হয়েছে। এই ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্ব আরও তীব্র হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

তৃণমূলের অন্দরের এই কোন্দল আগামী দিনে দলের সাংগঠনিক কাঠামো ও নির্বাচনী কৌশলের ওপর কী প্রভাব ফেলবে, তা নিয়ে চলছে তীব্র জল্পনা। দলের শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে কী পদক্ষেপ নেয়, সেদিকে নজর রাখছে রাজনৈতিক পর্যবেক্ষকরা।
পাণ্ডবেশ্বরের বিজেপি নেতৃত্ব জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যকে একটি চিঠি লিখে আবেদন জানিয়েছে, যাতে কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে বিজেপি দলে গ্রহণ না করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, এমন পদক্ষেপ দলের জন্য ক্ষতিকর হতে পারে। বিজেপির পক্ষ থেকে এই চিঠির প্রতিলিপি সামাজিক মাধ্যমে পোস্ট করে প্রকাশ করা হয়েছে।

News Editor

Recent Posts

পালাবদলের পর উন্নয়নের পথে গতি? অরেঞ্জ লাইনে বেলেঘাটা–আইটি সেন্টার অংশে প্রথম ট্রায়াল রান, কলকাতা মেট্রোয় নতুন মাইলফলক

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা কলকাতার মেট্রো সম্প্রসারণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কবি সুভাষ–জয় হিন্দ…

2 weeks ago

বীরভূমে ৫০৮ কোটি টাকার রাস্তা প্রকল্প, বদলাবে দুই জাতীয় সড়কের চেহারা! কোন কোন এলাকার উপর দিয়ে যাবে নতুন কাজ?

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বীরভূমের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় বদলের পথে কেন্দ্র। জেলার দুই…

3 weeks ago

“গান্ধী জয়ন্তীতে মাংস-মাটন বন্ধ! দোকান থেকে হোটেল—২ অক্টোবর কোথায় কী নিষেধাজ্ঞা?”

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। অহিংসার বার্তা স্মরণ করে এই…

3 weeks ago

बर्नपुर IISCO यूनियन चुनाव में BMS का दबदबा, भगवा गुलाल और बैंड-बाजे के साथ जश्न; 2189 वोट मिले, INTUC दूसरे स्थान पर

बंगलार जागरण डॉट कॉम संवाददाता आसनसोल- बर्नपुर के IISCO स्टील प्लांट में यूनियन की सदस्यता…

4 weeks ago

ইস্কোয় ইউনিয়ন ভোটে বড় ব্যবধানে বিএমএস, ২১৮৯ ভোট; দ্বিতীয় আইএনটিইউসি, উল্লাস

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল :- বার্ণপুরের ইস্কো স্টিল প্ল্যান্টে ইউনিয়নের সদস্যপদ যাচাইয়ের জন্য…

4 weeks ago

তৃতীয় লিঙ্গের দিদিদের হাতেই গণেশ পুজোর শুভ সূচনা, ধাদকায় ৩৬ বছরের ঐতিহ্যে সম্প্রীতির বার্তা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…

1 month ago