Paschim Bardhaman

বিজেপি কর্মীর মাথা ফাটানোর অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল; ধুন্ধুমার

দুর্গাপুর, ১৪ জুন, ২০২৫: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গের সামনে আজ দুপুরে ধুন্ধুমার কাণ্ড ঘটল। পাণ্ডবেশ্বরের সক্রিয় বিজেপি কর্মী সঞ্জয় যাদবের মাথা ফাটানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় সঞ্জয়কে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতাল এবং পরে বিধাননগরের সুপার স্পেশালিটি এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
বিজেপির অভিযোগ, তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুগামীরাই এই হামলা চালিয়েছে। ঘটনার খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন বিজেপি নেতা তথা পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারী। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করে শাসকদলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন। যদিও তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে বিজেপির ‘নাটক’ বলে অভিহিত করেছে।
ঘটনার সূত্রপাত হয় আজ দুপুরে। গতকাল খনিতে কর্মরত অবস্থায় মৃত এক শ্রমিকের ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে এসেছিলেন সঞ্জয় যাদব। মৃত শ্রমিক সম্পর্কে সঞ্জয়ের আত্মীয়। সঞ্জয়ের অভিযোগ, ময়নাতদন্তের জন্য আসার সময় হঠাৎই জনা তিরিশ দুষ্কৃতী দলবল নিয়ে হাসপাতালের সামনে তাঁর ওপর চড়াও হয়। নিমেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে মহকুমা হাসপাতালের মর্গে। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল নিয়ে যাওয়া হয়।
আহত বিজেপি নেতা সঞ্জয় যাদব স্পষ্ট অভিযোগ করেছেন, হামলাকারীরা সবাই তৃণমূল আশ্রিত। খবর পেয়ে হাসপাতালে প্রথমে ছুটে আসেন বিজেপির জেলা নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। পরে আসেন জিতেন্দ্র তেওয়ারী। জিতেন্দ্র তেওয়ারী এই ঘটনার পরিপ্রেক্ষিতে শাসকদলকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “২০২৬ এর পর মারের বদলা মার হবে।” তিনি আরও জানান, যদি পুলিশ নিষ্ক্রিয় থাকে তবে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে এবং ধারাবাহিক আন্দোলন শুরু হবে।
অন্যদিকে, তৃণমূলের জেলা মুখপত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “জিতেন্দ্র তিওয়ারি গুরুত্বহীন। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আজ কলকাতাতে আছেন, উনি কেন মিথ্যা বলছেন?” সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক পারদ আরও চড়েছে।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

17 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago