বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা
আসানসোলের জামুড়িয়ায় কাপড়ের দোকানে ভয়াবহ আগুন। রবিবার গভীর রাতে লাগে আগুন। এখনও আগুন ধিক ধিক করে জ্বলছে। আসানসোল ও রানীগঞ্জ থেকে দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। স্থানীয় কারখানার ও দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যতক্ষণে আগুন নিয়ন্ত্রণ করে ততক্ষণে কাপড়ের দোকান পুড়ে যায়। আগুনের ফলে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এখনও আগুনের শিখা দেখা যাচ্ছে। আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যে তিনতলা পর্যন্ত আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। আগুন চারিদিকে যেন ছড়িয়ে না যায় সেজন্য দমকল বাহিনী তিনটে ইঞ্জিন অনবরত কাজ করে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান জামুরিয়াতে একটা দমকল স্টেশন হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত তা না হওয়ায় এই রকম সমস্যা দেখা দিচ্ছে। এইরকম ঘটনা এর আগেও হয়েছে দমকল বাহিনী আগুন নেভানোর জন্য আসার আগেই আগুনের লেলিয়ান শিখা গোটা এলাকা ছড়িয়ে পড়ে।
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…
পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…