বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা
চরন মুখার্জী, রানিগঞ্জ : আসানসোল : ছিনতাইবাজদের হাত থেকে, নিজের ছিনিয়ে নেওয়া মোবাইল, উদ্ধার করে, ছিনতাইকারীদের ধরে বেধড়ক মার দিলেন এক মহিলা। তাদের আটকে রেখে স্থানীয়দের সহায়তায় ২ ছিনতাইবাজকে স্থানীয়রা উত্তম মধ্যম দিয়ে, পুলিশের হাতে তুলে দিল ঐ মহিলা।
মঙ্গলবার বিকেলে এমনই ঘটনাটি ঘটেছে আসানসোলের রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকে। কাজোড়া গ্রামের বছর ত্রিশে দিনমজুর মহিলা টুম্পা বাগদি, যাচ্ছিলেন মঙ্গলপুরে নিজের কর্মক্ষেত্রে। মঙ্গলপুর শিল্পতালকের একটি প্লাস্টিক তৈরীর কারখানায় কাজ করেন তিনি। মঙ্গলবার ঐ মহিলা যখন মঙ্গলপুরের রাস্তা ধরে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন, তখন দুই দুস্কৃতি ঐ মহিলাকে ফোনে কথা বলতে দেখে, ধাক্কা দিয়ে তার সঙ্গে থাকা মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। যদিও মুহূর্তের মধ্যে টুম্পা বাগদি চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন। স্থানীয়রা শুনে তারা করে ঐ ২ দুষ্কৃতিকে ধরে রাখে। বেশ কয়েকজন চড় থাপ্পড়ও মারে তাদের। রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মঙ্গলপুর এর কাছে আটকে রাখা, ওই দুষ্কৃতীদের ধরে নিয়ে যায়।।
পুলিশ জানিয়েছে ধৃত এই দুষ্কৃতীদের কে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে, তারা এলাকায় আর কোন দুষ্কৃতীমূলক ঘটনা সঙ্গে যুক্ত ছিল কিনা, সেইসব সম্পর্কেও খোঁজ খবর নেওয়া হচ্ছে।।
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…
পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…