Paschim Bardhaman

ছোটদের ছায়াছবি : সরকারি এই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র থেকে বাদ গেল মেয়রের নাম। তাই কি উদ্ভোদনী অনুষ্ঠানে অনুপস্থিত মহানগরীক বিধান উপাধ্যায়?

বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা

21 শে থেকে 23 শে মার্চ পর্যন্ত সরকারি উদ্যোগে আসানসোল রবীন্দ্রভবনে শুরু হলো ছোটদের ছায়াছবি অনুষ্ঠান।

জানা গিয়েছে শিশু কিশোর অ্যাকাডেমি, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে এবং পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল ফিল্ম অ্যাকাডেমির সহযোগিতায় এই অনুষ্ঠান করা হচ্ছে। কিন্ত এই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে নাম নেই আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের। এদিন উদ্ভোদনী অনুষ্ঠানে অনুপস্থিত মেয়র। তা নিয়ে কটাক্ষ করেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।

আমন্ত্রণ পত্রে রাজ্যের তিন মন্ত্রী, আসানসোলের সাংসদ, জেলা পরিষদের সভাধিপতি এবং জেলাশাসকের নাম রয়েছে। শুধু ব্রার্ত রয়েছেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। এই নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। মেয়র হচ্ছেন আসানসোলের প্রথম নাগরিক তারপরেও কেন সরকারি অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে তার নাম নেই? এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এমন হয়েছে বলে দাবি তার। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন শাসকদল তৃণমূল। এই প্রসঙ্গে আয়োজকের তরফে পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতির দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক নরেন্দ্রনাথ দত্ত বলেন এমনি কোনো কারণ নেই।তবে কার্ডে মন্ত্রীদের নাম আছে, জেলা পরিষদের সভাধিপতির এবং জেলাশাসকের নাম রয়েছে।নাম বাদ দেওয়ার পিছনে কোনো কারণ নেই।যদিও নাম বাদ প্রসঙ্গে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেন এটা নিয়ে কিছু বলা যায় না।সরকারি অনুষ্ঠান, তাই যাবো। কিন্তু তিনি অনুপস্থিত। তাই উঠেছে প্রশ্ন।

News Editor

Recent Posts

তৃতীয় লিঙ্গের দিদিদের হাতেই গণেশ পুজোর শুভ সূচনা, ধাদকায় ৩৬ বছরের ঐতিহ্যে সম্প্রীতির বার্তা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…

5 days ago

Asansol girl Jahnavi wins ₹1 lakh merit scholarship

BANGLAR JAGRAN DOT COM There is a reason for cheer in Asansol’s Sardapally. Jahnavi Sharma,…

6 days ago

ক্লাস একাদশে সেরার স্বীকৃতি, ১ লক্ষ টাকার মেধাবৃত্তি সারদাপল্লীর জাহ্নবীকে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পড়াশোনায় সাফল্যের মুকুটে নতুন পালক। ক্লাস একাদশের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ…

6 days ago

MURSHIDABAD :- জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ, বোমার আঘাতে জখম ASI! সালারে রাতভর উত্তেজনা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রবিবার রাতে জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হল পুলিশ।…

7 days ago

ছিনতাই রুখতে গিয়ে গুলিবিদ্ধ প্রহরী, দু’রাউন্ড গুলি ছুড়ে পালাল মুখোশধারী দুষ্কৃতীরা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রাতের অন্ধকারে 19 নম্বর জাতীয় সড়কের উপর ছিনতাইয়ের চেষ্টা রুখতে…

1 week ago

N. Franklin Jayakumar assumes charge as CMD, NCL

BANGLAR JAGRAN DOT COM KOLKATA - N. Franklin Jayakumar assumed charge as Chairman-cum-Managing Director (CMD)…

2 weeks ago