বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা
“জয় শ্রী রাম”- নয় জয় সীয়া রাম ধ্বনি শোনা গেল তৃনমুল কংগ্রেসের বিধায়ক ও জেলা সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তীর গলায়। এই নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
রামনবমী উপলক্ষে পাণ্ডবেশ্বর বিধানসভায়
” জয় সিয়া রাম” লেখা পতাকা বিতরণ করেন বিধায়ক।
পাণ্ডবেশ্বর বিধানসভার সকল রামনবমী কমিটিগুলিকে আর্থিক সহায়তা ও “জয় সিয়া রাম “লেখা পতাকা বিতরণ করলেন বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তী। শনিবার বাঁকোলা কমিউনিটি হলে প্রায় ১৭০ টি রাম নবমী কমিটিকে অর্থ ও পতাকা প্রদান করা হয়। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার তৃনমুল কংগ্রেসের ব্লকের নেতৃত্ব। বিধায়ক নরেন্দ্র বলেন, বাংলার মাতৃ তান্ত্রিক সমাজে প্রথমে সীতা মাইয়াকে বাদ দিয়ে কিভাবে শুধুমাত্র পুরুষোত্তম রামজির আহ্বান হয়, সেটা অপূর্ণতা থেকে যায়। তাই সীতা মাইয়াকে নিয়ে জয় সিয়া রাম। যেমন রাধা কৃষ্ণ, লক্ষী নারায়ণ। অর্থাৎ রাধা ও লক্ষ্মী প্রথমে আসে।।
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…
পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…