বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
বেপরোয়া গতিতে চারচাকা গাড়ি ঢুকলো নার্সারিতে। শুক্রবার ভোরে পথ দুর্ঘটনা দুর্গাপুরের হোস্টেল এভিনিউতে। এলাকায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ।
জানা গেছে দুর্গাপুর থানার লালা লাজপত রায় রোড ধরে প্রচন্ড গতিতে হোস্টেল এভিনিউয়ের দিকে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি। হোস্টেল এভিনিউয়ের রোটারিতে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে ফুলের নার্সারির ভেতর ঢুকে যায় গাড়িটি। গাড়িটি উল্টে যায়। হতাহতের তেমন কোন খবর নেই। ফুলের নার্সারির মালিক গণেশ পাশওয়ান বলেন,”সকালে খবর পেলাম একটি গাড়ি নার্সারির গেট ভেঙে ঢুকে উল্টে গেছে। হয়তো রোটারির ডিভাইডারে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের নার্সারিতে ঢুকে গেছে। জানতে পেরেছি কারোর কিছু হয়নি।”
এই ঘটনা জানাজানি হতেই সকাল থেকে ভিড় জমে এলাকায়। পৌছায় দুর্গাপুর থানার পুলিশ। ক্রেনের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। গাড়ির চালক বেনাচিতির বাসিন্দা বলেই জানা গেছে।।
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…
পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…