Paschim Bardhaman

Pandabeswar: মাথার খুলি, হাড়-গোড়, জামা ও জুতার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

পাণ্ডবেশ্বর:- শনিবার কুমারডিহির “ডিহি” পার্কের পেছনে খোলা মাঠ থেকে উদ্ধার হয় কিছু হাড়ের টুকরো, মাথার খুলির অংশ । এগুলি কোন অল্পবয়সী শিশুর শরীরের অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে ।
এরপরেই “ডিহি” পার্কের ভেতর ও বাইরে তল্লাশি শুরু করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ । ঘটনাস্থলের চারপাশ ঘিরে রাখে বিশাল পুলিশ বাহিনী । সন্ধে পর্যন্ত চলে তল্লাশি অভিযান ।

সূত্র মারফত জানা যায় তল্লাশিতে মাথার খুলি, হাড়, চুল, কাপড়ের টুকরো উদ্ধার হয়েছে । এগুলি অল্পবয়সী কোন শিশুর শরীরের অংশ হতে পারে বলে ধারণা পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের । ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য । এদিন উদ্ধার হওয়া মানব শরীরের অংশের সাথে এলাকার দুই যমজ বোনের নিখোঁজ রহস্যের যোগ থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের ।।
উল্লেখ্য গত ডিসেম্বর মাসে কুমারডিহি স্টেডিয়াম থেকে নিখোঁজ হয়ে যায় স্নেহা ও স্নিগ্ধা বাউরী নামে বছর দশকের দুই যমজ বোন ।‌ অন্ডালের কাজোরা গ্রামে তাদের বাড়ি হলেও নিখোঁজ যমজ বোন থাকতো কুমারডিহি গ্রামে বাউরী পাড়ায় তাদের মামার বাড়িতে । পুলিশ তদন্ত শুরু করলেও নিখোঁজ যমজ বোনের খোঁজ মেলেনি এখনো । বিষয়টি নিয়ে এলাকায় তৈরি হয়েছিল চাপা ক্ষোভ । ফেব্রুয়ারি মাসে নিখোঁজ বোনেদের সন্ধান পেতে এক লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করে বিভিন্ন এলাকায় পোস্টার দেয় পুলিশ । কিন্তু তারপরও মিলেনি সাফল্য । এদিন মানব শিশু শরীরের দেহের অংশ উদ্ধারের সাথে ঐ যমজ বোনের নিখোঁজ ঘটনার যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে । উদ্ধার অভিযানে পুলিশের সাথে নিখোঁজ বোনদের আত্মীয়রা থাকাই এই সন্দেহ আরও দৃঢ় হয় । পুলিশের পক্ষ থেকে এদিনের উদ্ধার ঘটনা সম্পর্কে কিছু জানানো হয়নি । তবে সূত্র মারফত জানা গেছে উদ্ধার হওয়া জামার টুকরো, জুতোর সাথে শিশু দুটির জামা ও জুতোর মিল পাওয়া গেছে । যে জায়গা থেকে দেহের অংশ উদ্ধার হয়েছে সেই জায়গাগুলি এদিন পুলিশ ব্যারিকেড করে দেয় । ঘটনাস্থলে নমুনা সংগ্রহের জন্য ফরেন্সিক দল আসতে পারে বলে পুলিশ সূত্রের খবর । তবে উদ্ধার হওয়া দেহের অংশের ডিএনএ পরীক্ষার পরেই এগুলির সাথে নিখোঁজ বোনের সম্পর্ক রয়েছে কিনা তা জানা সম্ভব হবে বলে পুলিশ সূত্রে জানা যায় ।

News Editor

Recent Posts

হোলির আনন্দে মর্মান্তিক পরিণতি: পুকুরে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যু দুর্গাপুরে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…

11 hours ago

আবিরে রঙিন সৌভ্রাতৃত্ব — পুলিশ কর্মীদের মিলনমেলায় জমজমাট হোলি উদযাপন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…

14 hours ago

ভোট ঘোষণার আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, শুরু হবে রুট মার্চে নজরদারি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…

5 days ago

অন্ডালে ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচি: জনকল্যাণ প্রকল্পে নতুন গতি, সরাসরি পরিষেবা পেলেন বাসিন্দারা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…

6 days ago

হায়না উদ্ধার ঘিরে আতঙ্ক, জামুরিয়ার চুরুলিয়ায় চাঞ্চল্য

পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

7 days ago

Raniganj: কূড়েদানে মিলল বিপুল ভোটার কার্ড, ভোটের আগে আসানসোলে চাঞ্চল্য

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…

1 week ago