Paschim Bardhaman

১১ বছরে কি কি পরিবর্তন ও বিকাশ হয়েছে সে বিষয়গুলিকে জানান দেওয়ার লক্ষ্যে কয়লা মন্ত্রী কয়লাঞ্চলে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

দীর্ঘ ১১ বছরে কি কি পরিবর্তন ও বিকাশ হয়েছে সে বিষয়গুলিকে জানান দেওয়ার লক্ষ্যে এবার কয়লা অঞ্চলের শহর রানীগঞ্জে দলীয় কর্মী সমর্থকদের কাছে নিজের মতামত তুলে ধরতে হাজির হলেন ভারতের কেন্দ্রীয় কয়লা মন্ত্রী সতীশ চন্দ্র দুবে।

এদিন দুপুর নাগাদ তিনি গাড়িতে করে রানীগঞ্জের লায়ন্স পাতসরিয়া মেমোরিয়াল হলে হাজির হয়ে কেন্দ্রের পূর্বতন কংগ্রেস সরকার উন্নয়নের উপর গুরুত্ব দেয়নি, আধুনিকতার ওপর গুরুত্ব দেয়নি ও দেশকে উন্নত বিকশিত করার লক্ষ্যেও কোন উদ্যোগ গ্রহণ করেনি বলেই দাবি করে, মোদি সরকার একের পর এক কর্মসূচি গ্রহণ করে দেশকে শক্তিশালী, সমৃদ্ধ করে গড়ে তুলেছে বলেই দাবি করেন। তার দাবি বিকশিত ভারত গড়ে তুলতে তিনি কৃষি ক্ষেত্র থেকে শুরু করে বিজ্ঞানের ক্ষেত্রে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে আত্মনির্ভর ভারত গড়ে তুলতে পেরেছেন। তিনি তার বক্তব্যে সর্বদাই দাবি করেন সবকা সাথ সবকা বিকাশ সাবকা প্রয়াস এরই মাধ্যমে তিনি দেশের প্রযুক্তিকে উন্নততর করেছেন। তাই জঙ্গি দমন থেকে শুরু করে সেনাবাহিনীকে মজবুত করার লক্ষ্যে দেশের সামরিক শক্তিকে বৃদ্ধির লক্ষ্যে ও দেশকে সুফল ও সুজলা করতে সচেষ্ট রয়েছেন মোদি সরকার। আজ বিশ্বের দরবারে ভারত উন্নত দেশগুলির সাথে এগিয়ে চলেছে করোনার সময়কালে ভারতের তৈরি প্রতিষেধক পৌঁছে গেছে বিশ্বের দরবারে তাই শুধু কৃষি ক্ষেত্রই নয় শিল্পক্ষেত্র ও বিজ্ঞান প্রযুক্তিতে সর্বদাই এগিয়ে চলেছে ভারত এমনি দাবী করার সাথেই, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ তুলে তার বক্তব্যে দাবি করলেন, আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি চালাচ্ছেন, তুষ্টিকরণের রাজনীতি চালাচ্ছেন মমতা ব্যানার্জি এই বলে তিনি দাবি করেন আজ ব্যানার পোস্টারে বিশেষ এক সম্প্রদায়ের জন্য যে রূপ ভাবে মুখ্যমন্ত্রীকে দেখা যায়, সেখানে অন্য সব উৎসবে তার অনীহা লক্ষ্য করা যায়, এই বলেই তিনি দাবি করেন এতই যদি অনীহা তাহলে বাংলাদেশে চলে যাচ্ছেন না কেন ? এই জানান দিয়ে তিনি দাবি করেন আজ ভিনদেশের লোকজনেদের পশ্চিমবঙ্গে ঢুকিয়ে ভোটার সংখ্যা বাড়িয়ে নিতে চাইছেন মুখ্যমন্ত্রী তার দাবি ভারত কোন ধর্মশালা নয় যে যখন যে কেউ যেরকম ভাবেই অন্য দেশ থেকে এদেশে অন্য দেশের নাগরিককে ঢুকিয়ে দেবে। এমনই দাবি করে তিনি গোলামীর মানসিকতার উদাহরণ তুলে ধরেন তার বক্তব্যে। তবে সামগ্রিক এই অনুষ্ঠান কর্মসূচিতে তার বক্তব্যের আদ্যোপান্তে কোথাও কয়লা শিল্প নিয়ে কি কি উন্নয়ন হয়েছে, কি কি ভাবে কয়লা শিল্পকে আরো বাড়িয়ে নেওয়া যায় ও কয়লা শিল্পের ভবিষ্যৎ কি সে সকল সম্পর্কে কোন মন্তব্যই উঠে আসে না। তবে এই কর্মসূচির মঞ্চে তিনি ২০২৬ শে মমতা সরকারকে উৎখাত করার হুঁশিয়ারি দেন কর্মী সমর্থকদের মাঝে। এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, এলাকায় কয়লা শিল্পের জন্য থাকা জমি কেন জমি মাফিয়ারা নিয়ে নিচ্ছেন, কেনই বা পরিত্যক্ত খনি আবাসন গুলি অবৈধভাবে বসবাসের জন্য ছেড়ে রাখা হচ্ছে, সে সম্পর্কে জানতে চাইলে বিষয়টি রাজ্য সরকারের এক্তিয়ার ভুক্ত মুক্ত বলেই দায় সারেন। একইভাবে রানীগঞ্জ শহরকে কয়লা উত্তোলনের জন্য সরিয়ে দেওয়া হবে কিনা ? তা নিয়েও সঠিক কোন কিছু তার জানা নেই বলেই দাবি করেন।

News Editor

Recent Posts

হোলির আনন্দে মর্মান্তিক পরিণতি: পুকুরে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যু দুর্গাপুরে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…

11 hours ago

আবিরে রঙিন সৌভ্রাতৃত্ব — পুলিশ কর্মীদের মিলনমেলায় জমজমাট হোলি উদযাপন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…

13 hours ago

ভোট ঘোষণার আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, শুরু হবে রুট মার্চে নজরদারি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…

5 days ago

অন্ডালে ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচি: জনকল্যাণ প্রকল্পে নতুন গতি, সরাসরি পরিষেবা পেলেন বাসিন্দারা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…

6 days ago

হায়না উদ্ধার ঘিরে আতঙ্ক, জামুরিয়ার চুরুলিয়ায় চাঞ্চল্য

পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

7 days ago

Raniganj: কূড়েদানে মিলল বিপুল ভোটার কার্ড, ভোটের আগে আসানসোলে চাঞ্চল্য

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…

7 days ago