Paschim Bardhaman

জাল নোট কান্ডে গ্রেফতার এমআইএম নেতা সহ দুই, ৫ দিনের পুলিশ হেফাজত, আসানসোলে চাঞ্চল্য

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল, ২১ জুন ২০২৫: আসানসোল দক্ষিণ থানার পুলিশের জালে ধরা পড়ল জাল নোট কারবারের অভিযোগে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদ মুসলিমিন (এমআইএম) পশ্চিম বর্ধমান জেলার সভাপতি দানিশ আজিজ এবং আসানসোল রেলপার চাঁদমারির বাসিন্দা মহম্মদ লাল খান। শুক্রবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে উষাগ্রামের একটি অভিজাত হোটেলে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ধৃতদের শনিবার আসানসোল আদালতে পেশ করা হয়, যেখানে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।


পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় ধৃতদের কাছ থেকে জাল নোট তৈরির সরঞ্জাম হিসেবে বালতি, রাসায়নিক পদার্থ, সাদা কাগজ, ইলেকট্রিক আইরন এবং নগদ দেড় লক্ষ টাকার পাশাপাশি ৫০০ টাকার চারটি জাল নোট উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ নিশ্চিত হয় এবং অভিযুক্তদের গ্রেফতার করে। ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস জানিয়েছেন, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ১৪ দিনের হেফাজতের আবেদন করলেও আদালত পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করেছে।
ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় (২১৩/২৫, ১৭৮, ১৮৯, ১৮২, ৩১৮/৪৩/৫) মামলা দায়ের করা হয়েছে। তদন্তে জানা গেছে, অভিযুক্তদের উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের নদীয়া, মালদা ও মুর্শিদাবাদ জেলার সঙ্গে যোগাযোগ রয়েছে। এই ঘটনা আসানসোলের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
যদিও ধৃত এমআইএম নেতা দানিশ আজিজ দাবি করেছেন, তাকে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তার বাবা মহম্মদ আজিজও অভিযোগ করেছেন, শাসক দল তৃনমুল কংগ্রেসের ষড়যন্ত্রের শিকার হয়েছেন তার ছেলে। তিনি বলেন, “এটা রাজনৈতিক প্রতিহিংসার অংশ। আমার ছেলেকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে।”

News Editor

Recent Posts

হোলির আনন্দে মর্মান্তিক পরিণতি: পুকুরে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যু দুর্গাপুরে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…

6 hours ago

আবিরে রঙিন সৌভ্রাতৃত্ব — পুলিশ কর্মীদের মিলনমেলায় জমজমাট হোলি উদযাপন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…

9 hours ago

ভোট ঘোষণার আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, শুরু হবে রুট মার্চে নজরদারি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…

4 days ago

অন্ডালে ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচি: জনকল্যাণ প্রকল্পে নতুন গতি, সরাসরি পরিষেবা পেলেন বাসিন্দারা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…

5 days ago

হায়না উদ্ধার ঘিরে আতঙ্ক, জামুরিয়ার চুরুলিয়ায় চাঞ্চল্য

পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

7 days ago

Raniganj: কূড়েদানে মিলল বিপুল ভোটার কার্ড, ভোটের আগে আসানসোলে চাঞ্চল্য

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…

7 days ago