Paschim Bardhaman

আমের পেটির আড়ালে জাল নোট পাচারের ছক! আসানসোলে এসটিএফের জালে ধরা পড়ল পাচারকারী

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

মালদা থেকে আসানসোলগামী একটি সরকারি নাইট সার্ভিস বাসে আমের পেটির আড়ালে জাল নোট পাচারের ঘটনায় হাতেনাতে ধরা পড়েছে এক পাচারকারী।

বৃহস্পতিবার সকালে জুবলী মোরে আসানসোল এসবিএসটিসি বাস ডিপোতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেফতার হয় এই পাচারকারী। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২ লক্ষ টাকার জাল নোট। এই ঘটনায় জড়িত অন্যান্যদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফের একটি দল যাত্রী সেজে শিলিগুড়ি থেকে আসানসোলগামী বাসে ওঠে। মালদার কালিয়াচক থেকে আমের পেটিতে লুকিয়ে জাল নোট পাচারের পরিকল্পনা করেছিল পাচারকারীরা। বৃহস্পতিবার সকালে বাসটি আসানসোল বাস ডিপোতে পৌঁছতেই এসটিএফের কর্মীরা তৎপর হয়ে ওঠে। আমের পেটি নিতে আসা ব্যক্তিকে ফলো করে তারা। আমের পেটি হাতে নিতেই তাকে ধরে তল্লাশি করতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ জাল নোট। এই নোটগুলোর মধ্যে বেশিরভাগই ৫০০ টাকার বলে জানা গেছে।
ধৃত ব্যক্তিকে আসানসোল উত্তর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এসটিএফ সূত্রে জানা গেছে, এই জাল নোট পাচার চক্রে আরও কারা জড়িত তা জানতে তদন্ত শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এই চক্রটি বাংলাদেশ সীমান্তবর্তী মালদা থেকে জাল নোট সংগ্রহ করে রাজ্যের বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল।
এই ঘটনায় আসানসোল উত্তর থানার পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ধৃত ব্যক্তির জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চক্রের মূল হোতা এবং অন্যান্য সদস্যদের সন্ধান করছে পুলিশ। তদন্তকারীদের মতে, এই ধরনের ঘটনা রাজ্যে জাল নোটের কারবারের উপর নতুন করে আলোকপাত করছে।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

15 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

2 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago