Asansol

আসানসোলে মডিফায়েড সাইলেন্সারের দাপটে অতিষ্ঠ জনজীবন, কার্যত সাইলেন্সর পাইপ ভেঙ্গে দিল পুলিশ

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল শহরে মডিফায়েড সাইলেন্সার লাগানো মোটরবাইকের তীব্র শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছিল শিল্পাঞ্চলের সাধারণ মানুষ। ট্রাফিক পুলিশ কার্যত ভেঙ্গে দিল সাইলেন্সর পাইপ। হাসপাতাল, স্কুল এবং আবাসিক এলাকায় এই শব্দ-দূষণের ফলে সৃষ্ট সমস্যা দিন দিন বেড়েই চলছিল। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ নিয়েছে আসানসোল উত্তর ট্রাফিক গার্ড পুলিশ। মঙ্গলবার আসানসোলের জুবিলি মোড়ে বিশেষ অভিযান চালিয়ে বেশ কয়েকটি মডিফায়েড সাইলেন্সার লাগানো মোটরবাইক আটক করেছে পুলিশ। তাদের সাইলেন্সর পাইপ ভেঙ্গে দেয় পুলিশ।


এই অভিযানে আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের ওসি আশরাফুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা মোটরবাইকগুলির মডিফায়েড সাইলেন্সার খুলে ফেলেন এবং আইন লঙ্ঘনকারী চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এই ধরনের সাইলেন্সার ব্যবহার শুধু শব্দ দূষণই নয়, সড়ক নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। স্থানীয় বাসিন্দারা এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানিয়েছেন।

আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের ওসি আশরাফুল ইসলাম জানিয়েছেন, “শব্দ দূষণ নিয়ন্ত্রণ এবং জনজীবনের স্বাচ্ছন্দ্য রক্ষায় আমরা কঠোরভাবে এই ধরনের অভিযান চালিয়ে যাব। মডিফায়েড সাইলেন্সার ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, আগামী দিনগুলিতেও শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “এই মডিফায়েড সাইলেন্সারের শব্দে রাতের বেলা ঘুমানো দায় হয়ে পড়েছিল। হাসপাতালে রোগীদের সমস্যা হচ্ছিল, স্কুলে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছিল। পুলিশের এই উদ্যোগ আমাদের জন্য স্বস্তির।”

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এই পদক্ষেপ শহরের পরিবেশ ও জনজীবনের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

News Editor

Recent Posts

হোলির আনন্দে মর্মান্তিক পরিণতি: পুকুরে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যু দুর্গাপুরে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…

5 hours ago

আবিরে রঙিন সৌভ্রাতৃত্ব — পুলিশ কর্মীদের মিলনমেলায় জমজমাট হোলি উদযাপন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…

7 hours ago

ভোট ঘোষণার আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, শুরু হবে রুট মার্চে নজরদারি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…

4 days ago

অন্ডালে ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচি: জনকল্যাণ প্রকল্পে নতুন গতি, সরাসরি পরিষেবা পেলেন বাসিন্দারা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…

5 days ago

হায়না উদ্ধার ঘিরে আতঙ্ক, জামুরিয়ার চুরুলিয়ায় চাঞ্চল্য

পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

7 days ago

Raniganj: কূড়েদানে মিলল বিপুল ভোটার কার্ড, ভোটের আগে আসানসোলে চাঞ্চল্য

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…

7 days ago