Paschim Bardhaman

নিজের মেয়েকে ধ*র্ষণ ও খু*নের দায়ে বাবার ফাঁসির সাজা ঘোষণা আসানসোল পকসো আদালতে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল, ৬ আগস্ট ২০২৫: নিজের নাবালিকা মেয়েকে ধ*র্ষণ করে শ্বাসরোধে খুনের ঘটনায় অভিযুক্ত বাবাকে ফাঁসির সাজা ঘোষণা করেছে আসানসোলের বিশেষ পকসো আদালত। বুধবার বিচারক সুপর্ণা বন্দ্যোপাধ্যায় এই কঠোর রায় ঘোষণা করেন। মাত্র এক বছর তিন মাসের মধ্যে এই মামলার বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়, যা ন্যায়বিচারের দ্রুততার একটি উল্লেখযোগ্য নজির।


২০২৪ সালের ১৩ মে সকালে আসানসোলের হীরাপুর থানার নরসিংবাঁধ এলাকায় এই হাড়হিম করা ঘটনা সামনে আসে। এক গৃহবধূর আর্তনাদে প্রতিবেশীদের ঘুম ভাঙে। তারা দেখেন, ১৫ বছরের এক নাবালিকা বিছানায় পড়ে রয়েছে, গলায় দড়ির দাগ এবং নাক-কান দিয়ে রক্ত বেরোচ্ছে। মেয়েটির মা তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও অভিযুক্ত টোটো চালক বাবা বাধা দেয়। প্রতিবেশীদের জোরালো উদ্যোগে মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেয়েটির মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে। তদন্তে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই হত্যাকাণ্ডের বীভৎসতা স্পষ্ট হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যায়, মেয়েটিকে খুনের আগে ধর্ষণ করা হয়েছিল। এরপর দড়ি দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। পুলিশ একটি ডাস্টবিন থেকে খুনে ব্যবহৃত দড়িটি উদ্ধার করে। এই মামলার তদন্তকারী আধিকারিক শুভাশিস বন্ধোপাধ্যায়ের তদন্তের পর জানা যায়, এই জঘন্য অপরাধের পিছনে অভিযুক্ত বাবাই মূল পরিকল্পনাকারী।

আইনজীবী সোমনাথ চট্টোরাজ ও তদন্তকারী পুলিশ শুভাশিস বন্ধোপাধ্যায়।
আইনজীবী সোমনাথ চট্টোরাজ বলেন, বিচার প্রক্রিয়ায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সোমবার আসানসোলের বিশেষ পকসো আদালতে বিচারক সুপর্ণা বন্দ্যোপাধ্যায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। বুধবার তিনি এই ঘটনাকে ‘বিরলের মধ্যে বিরলতম’ অপরাধ হিসেবে আখ্যায়িত করে ফাঁসির সাজা ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গেছে, এই রায় সমাজে অপরাধ দমনে একটি শক্তিশালী বার্তা দেবে।
এই ঘটনা এলাকায় ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

17 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago